গোপালগঞ্জ থেকে, সাকিব আল ফেরদৌস স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন- ২১৫, গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী ) মনোনীত প্রার্থী মুহাম্মদ ফারুক খান নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে দিন রাত ব্যাপক গণসংযোগ করে চলেছেন ।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে তার কয়েক হাজার ভোটার ও অনুসারীদের নিয়ে মুকসুদপুর উপজেলায় ১৭ নং জলিলপাড় ইউনিয়ন,পাড়া মহল্লায় ও হাটে বাজারে ঘুরে ঘুরে গণসংযোগ করেন তিনি।
গণসংযোগের অংশ হিসেবে তার নির্বাচনের সাবেক সহ সভাপতি মুকসুদপুর উপজেলার আওয়ামী স্বেচ্ছাসেব লীগ এর বিপ্লব এর নেতৃত্বে বিকালে উপজেলার জলিলপাড় ইউনিয়নে সামনে থেকে নৌকা মার্কার পক্ষের হাজার হাজার অনুসারীদের সাথে নিয়ে গণমিছিল বের করেন |
মিছিল নিয়ে পথে পথে মনোনীত প্রার্থী মুহাম্মদ ফারুক খান জন্য দোয়া,ভালোবাসা এবং নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন তারা।
পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জলিরপাড় ইউনিয়নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার । মানব বালা,রঞ্জিত মন্ডল,চিন্তুহরন মন্ডল,লিটন বাকচী সহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মী, সমর্থকেরা ।
এ সময় মুহাম্মদ ফারুক খান কর্মী সমর্থকেরা আগামী ৭ তারিখে বিপুল ভোটের ব্যবধানে আবারও ফারুক খান এমপি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে বসবেন বলে আশা ব্যক্ত করেছেন ।
বাংলাদেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, নাকি জঙ্গিবাদ, এতিমের টাকা আত্মসাৎ কারী, পেট্রোল বোমা দিয়ে জীবন্ত মানুষ হত্যাকারীদের হাতে দেশ যাবে,সেটি নির্ধারণ হবে এ নির্বাচনের মাধ্যমে।
প্রেক্ষাপটে আপনারা সকলেই স্বচ্ছ ব্যক্তি কে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আশা রাখি।
৭ জানুয়ারি সকলের জন্য একটি পরীক্ষার দিন।
(কাশিয়ানী- মুকসুদপুর) তথা গোপালগঞ্জ-১ আসনের নিপীড়িত মানুষকে রক্ষা করার জন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি নৌকা মার্কায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। মনে রাখতে হবে নৌকা মার্কায় ভোট দিলেই গোপালগঞ্জ-১ আসনের নিপীড়িত, অবহেলিত ও নির্যাতিত মানুষের স্বপ্ন পূরণ হবে।
এসময় মনোনীত প্রার্থী ফারুক খান (নৌকা মার্কার) নির্বাচন জনসংযোগকারী
বিপ্লব মজুমদার বলেন, গোপালগঞ্জ-১আসন, মুকসুদপুর- কাশিয়ানী মাটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও নৌকার ঘাটি, এখানে আজ নৌকা প্রার্থী ফারুক খাম নৌকা মার্কার গণজোয়ার সৃষ্টি হয়েছে, এ গণজোয়ার ১দিনে সৃষ্টি হয়নি,এটা জনগণের অনেক বছরের চাপা কষ্টের প্রতিফলনের কারণে সৃষ্টি হয়েছে।


