আকিম উদ্দিন ,রাজশাহী প্রতিনিধিঃ
ভিআইপি প্রার্থীদের আসন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর)। জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বেশি ১১ জন প্রার্থী এখানেই। এর মধ্যে আওয়ামী লীগসহ সাতটি দল থেকে দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন। অন্য চারজন স্বতন্ত্র প্রার্থী। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত। সাধারণ ভোটারেরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কয়েকজন ছাড়া অন্য কোনো প্রার্থীর জয়ের সম্ভাবনা দেখছেন না। এ আসনের হেভিওয়েট প্রার্থী টানা তিনবারের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। তবে তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েছে নানা কারণেই। নতুন করে আলোচনায় এসেছেন স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী, চিত্রনায়িকা মাহিয়া মাহি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহধর্মিণী আয়েশা আক্তার জাহান ডালিয়া ও আখতারুজ্জামান আক্তার। চার প্রার্থীই বলছেন—টানা ১৫ বছরে ওমর ফারুক চৌধুরী নানা বিতর্কিত কর্মকাণ্ড করেছেন। সেবক নয়, এলাকায় ‘শাসক’ হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এর প্রতিবাদ হিসেবেই তাঁরা ভোটের মাঠে এসেছেন। ভোটের মাঠে এসব অগ্নিঝরা বক্তব্য সবচেয়ে বেশি বলছেন মাহিয়া মাহি। তবে চার প্রার্থীর প্রত্যেকেই নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।
তবে দলেরই অনেকে মনে করছেন, সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিপক্ষের ভোটগুলো চার ভাগে ভাগাভাগি হয়ে গেলে সহজ জয় পাবে নৌকা। কেননা, দীর্ঘ সময়ে ওমর ফারুক চৌধুরী যেমন জনপ্রিয়তা হারিয়েছেন, তেমনি নিজস্ব কিছু কর্মী বাহিনীও তৈরি করেছেন। তাছাড়া তিনি তফসিল ঘোষণার আগে ও পরে দুই উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে গিয়ে সরকারের বিভিন্ন ভাতাভোগীদের নিয়ে সমাবেশ করেছেন। নৌকায় ভোট দিলে এ ভাতা দ্বিগুণ হবে—এমন কথা তিনি গ্রামের সাধারণ মানুষের মাঝে ঢুকিয়েছেন। দুই উপজেলার সকল স্কুল-কলেজের শিক্ষকদের সব সময়ই নিজের পক্ষে কাজে লাগান তিনি।
এ অবস্থায় ফারুক চৌধুরীকে ঠেকাতে স্বতন্ত্র চার প্রার্থীর মধ্যে সমঝোতার কথা ভাবছেন দলেরই কেউ কেউ। আওয়ামী লীগেরই এক নেতা এ উদ্যোগ নিচ্ছেন, এমন কথা বাতাসে উড়ে বেড়াচ্ছে। ইতিমধ্যে স্বতন্ত্র দুই প্রার্থীর কাছে এ ধরনের প্রস্তাব গিয়েছে। তবে চিত্রনায়িকা মাহিয়া মাহি কারও সঙ্গেই সমঝোতা করবেন না বলে সাংবাদিকদের স্রেফ জানিয়ে দিয়েছেন। আলাপ-আলোচনায় বসলে অন্য তিন প্রার্থী চিন্তা-ভাবনা করে দেখবেন বলে জানিয়েছেন।
চিত্রনায়িকা মাহিয়া মাহি আগে এ দুই উপজেলায় তেমন সক্রিয় ছিলেন না। শুধু নিজের নানার বাড়ি তানোরের মুণ্ডুমালা এলাকায় কিছু সামাজিক কাজকর্ম করতেন। তবে প্রচার-প্রচারণা শুরুর পর থেকে ভোটের মাঠে ছুটে বেড়াচ্ছেন। হাটে, ঘাটে, মাঠে থেকে শুরু করে ভোটারদের বাড়ি বাড়ি পর্যন্ত যাচ্ছেন তিনি। সবখানে তিনি ‘চৌধুরীর অন্যায়ের বিরুদ্ধে’ ভোট করছেন ঘোষণা দিয়ে ভোটারদের সব সময় সম্মান দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়া বছরের পর বছর বরেন্দ্র অঞ্চলে যে পানির সমস্যা, তা নিরসনের কথা বলছেন। ফলে যেখানে যাচ্ছেন সেখানেই ভালো সাড়া পাচ্ছেন ঢাকাই সিনেমার এ চিত্রনায়িকা। এই কয়েক দিনের প্রচারেই ভোটের মাঠে তিনি অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন।
নৌকার বিরুদ্ধে চারজন স্বতন্ত্র প্রার্থী থাকলে জয় কতটা সহজ, এমন প্রশ্নে মাহিয়া মাহি বলেছেন, ‘আমি যেখানেই যাচ্ছি সেখানেই ভালো সাড়া পাচ্ছি। ইনশা আল্লাহ আমি জয়ের ব্যাপারে আশাবাদী।সাধারণ ভোটারেরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কয়েকজন ছাড়া অন্য কোনো প্রার্থীর জয়ের সম্ভাবনা দেখছেন না। এ আসনের হেভিওয়েট প্রার্থী টানা তিনবারের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। তবে তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েছে নানা কারণেই। নতুন করে আলোচনায় এসেছেন স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী, চিত্রনায়িকা মাহিয়া মাহি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহধর্মিণী আয়েশা আক্তার জাহান ডালিয়া ও আখতারুজ্জামান আক্তার।


