গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ ২ আসনে আজ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৬ ডিসেম্বর গোপালগঞ্জ শহরের পৌর প্রাথমিক বিদ্যালয়ে ৮ নং ওয়ার্ড কাউন্সিলর এবাদুল হক পলাশ এ সভার আয়োজন করে।
৮ নং ওয়ার্ডের মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি প্রফেসর এসএম মোতালেব হোসেনর সভাপতিত্বে ৮ নং ওয়ার্ড কাউন্সিলর এবাদুল হক পলাশের সঞ্চালনায় নির্বাচনী মতবিনিময় সভায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ কুমার বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবীর, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বিটু, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আমির হামজাসহ জেলা আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা, গোপালগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ ফজলুল করিম সেলিমকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার অহবান জানান


