back to top

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় ভূমিদস্যুতার অভিযোগে এমপি জাফরের বিরুদ্ধে মানববন্ধন 

kbctgbd
২৩ ডিসেম্বর ২০২৩ ৩:৩৬ অপরাহ্ণ

পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদকঃ

শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে চকরিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, এমপি জাফর আলম ও দখলদার বাহিনী ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘ দুই যুগেরও বেশি সময় প্রতিষ্ঠিত স্কুল ঘর জবরদখল করে রেখেছে। আবার কারও দোকান ঘর, মৎস্য ঘের, কারও বা বসতভিটা দখল করে পথে বসিয়েছে। এতদিন জাফর আলম এমপি থাকায় কেউ প্রতিবাদ করতে সাহস হয়নি, এখন সুযোগ হওয়ায় তাদের অধিকার ফিরে পেতে সোচ্চার হয়েছে বলে জানান তারা।

চকরিয়া উপজেলা যুবলীগের ১ নম্বর যুগ্ম সম্পাদক মামুনুল করিম বলেন, ‘আমার মালিকানাধীন রামপুর মৌজায় চিংড়ি ঘের রয়েছে। জাফর আলম এমপি হওয়ার পরপরই তার ভাইপো জিয়াবুল, ভাগিনা মিজান, জামাল চেয়ারম্যানের বাহিনী দিয়ে জবরদখল করে নেন। আমার ঘের ফেরত দেওয়ার কথা বলে নগদ ২২ লাখ টাকা চাঁদা নেওয়ার পরেও আমাকে চিংড়ি ঘের ফেরত দেয়নি। এই যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি স্ট্রোক করেন। বর্তমানে প্যারালাইজড অবস্থায় জীবন যাপন করছেন বলে জানান।’

বিএমচর এলাকার মাস্টার আবু হানিফ বলেন, ‘দীর্ঘ দুই যুগেরও বেশি সময় আগে প্রতিষ্ঠিত অনুশীলন একাডেমি এমপি জাফর আলম বন্ধ করে দেয়। তার কিছু দিন পরে ওনার অনুসারীদের দিয়ে একই নামে আরেকটি প্রতিষ্ঠান খুলে।’

এমপি জাফর আলমের বাড়ির পাশের ইমাম উদ্দিন পাড়ার জসিম উদ্দিনের স্ত্রী খুরশিদা বেগম বলেন, ‘জাফর আলমের নির্দেশে স্থানীয় ভুমিদস্যু রফিক ও আমিন গং আমাদের পৈতৃক জমিতে নির্মাণ করা দোকানঘর জবর দখল করে নিয়েছে।’

বিএমচর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আলমগীর মেম্বার বলেন, ‘এমপি জাফর আলমের নির্দেশে বিএমচর ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এলাকার একাধিক মানুষের ঘরবাড়ি জবরদখল ও তাদের দীর্ঘদিনের ভোগ দখল করা জমি থেকে উচ্ছেদ করে তাদের পথে বসিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি এমপি জাফরের অন্যায় অবিচারের প্রতিবাদ করায়, গত ১৫ আগস্ট যুদ্ধ অপরাধী মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজা নিয়ে সৃষ্টি হওয়া গন্ডগোলের মামলায় আমাকে ও ইউনিয়ন ওলামা লীগের সভাপতিকে আসামি করে হয়রানি করা হচ্ছে।’

মানববন্ধনে চকরিয়া-পেকুয়া এলাকার দুই শতাধিক ভুক্তভোগী নারীপুরুষ অংশ নেন। মানববন্ধন থেকে অবিলম্বে এই ভূমিদস্যু ও জবরদখলকারী চক্রকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

৮৪ কোটির বাংলো কিনে ফের আলোচনায় বলিউড তারকা

বলিউড অভিনেতা জন আব্রাহাম আবারও আলোচনায়। এবার কারণ, মুম্বাইয়ের...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০০৮

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায়...

কারামুক্তির পথে তৌহিদ আফ্রিদি

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে থাকা শেষ মামলাতেও জামিন...

নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ, আটক ৩ 

মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে...

পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। উপমহাপরিদর্শক (ডিআইজি),...

সর্বশেষ