মোঃ মনিরুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ-২আসনেরন নাচোলে জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের পদপ্রার্থী মুহাঃ জিয়াউর রহমানের গণসংযোগ অব্যাহত রয়েছে।আজ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নেজামপুর, লক্ষীপুর, বহরল, সগুনা, বরেন্দা, জোগাচ্ছী খিটকা, বকুলতলা, বাইপুর, হাটবাকইল, সহ বিভিন্ন বাজার ও গ্রামে গণসংযোগ করেন তিনি।
এসময় সফরসঙ্গী হিসেবে নাচোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, সহ-সভাপতি নজরুল মাস্টার, ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু, নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নিতাই চন্দ্র বর্মন, বর্তমান সভাপতি জুয়েল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, জেলা পরিষদের সদস্য সাবিহা সবনব কেয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলসাবা, সাধারণ সম্পাদক তারিফ হোসেন সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় প্রধান অতিথি তার বক্তব্যের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন এবং সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানান।


