back to top

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়ী হলে উন্নয়নের মাধ্যমে সাতকানিয়া-লোহাগাড়ার রুপ পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি: গণসংযোগে মোতালেব

kbctgbd
২১ ডিসেম্বর ২০২৩ ৪:৩০ পূর্বাহ্ণ

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আওয়ামীলীগের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালেব সিআইপি নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারনায় গণসংযোগ করাকালীন জনগনের ভোটে নির্বাচিত হলে সুষম উন্নয়নের মাধ্যে সাতকানিয়া- লোহাগাড়ার রুপ পাল্টে দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন।

১৯ ডিসেম্বর মঙ্গলবার তাঁর নির্বাচনী এলাকার আচরনবিধির প্রতি সতর্ক থেকে সাতকানিয়া উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা চালানোর সময় সকাল ১০ টায় উপজেলার কাঞ্চনা জোটপুকুরিয়া বাজার, ফুলতলা, লতা পীরের বাজার, ঘোষের ঘাটা, উত্তর কাঞ্চনায় অলিতে-গলিতে প্রায় সর্বস্তরের মানুষের দরজায় দরজায় হাজির হয়ে গণসংযোগ করেন। দুপুর ২ টা থেকে আমিলাইশ ইউনিয়নের ব্রিজের গোড়া, ডলু কূল হয়ে ব্যাংক মাঠে গণসংযোগ, বিকাল ৩টায় খোদারহাট বাজার ও বিকাল সাড়ে ৩টায় একই ইউনিয়নের সরওয়ার বাজারে পথসভা করেন। এরপর বিকেল ৪টায় চরতি ইউনিয়নের কাটাখালি ব্রিজ, মফজলের দোকান, খতিবের হাট, দূরদূরী বোর্ড অফিস, তালগাঁও সেন্টার, ঈশ্বর বাবুর হাট, আধার মার্কেট, সুঁইপুরা ও মনু ফকিরহাটসহ চরতি ইউনিয়নে ৪টি পথসভায় বক্তব্য রাখেন।

পথসভা ও গণসংযোগ চলাকালীন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এমএ মোতালেব বলেন, “আওয়ামী লীগ সরকার শিক্ষা, স্বাস্থ্য ও গ্রামীন অবকাঠামোসহ দেশের সর্বক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, দেশের অন্যান্য স্থানের মত সাতকানিয়া লোহাগাড়ায় তেমন দৃশ্যমান কোন উন্নয়ন কার্যক্রম হয়নি। রুটি-রুজির ফিকির করার জন্য বা ক্ষমতার লোভে আমি নির্বাচনের মাঠে আসিনি, মুলতঃ আমার নাড়িকাটা প্রিয় জনপদ সাতকানিয়া লোহাগাড়ার প্রান্তিক জনপদের সুষম উন্নয়ন ও মানুষের সেবার মাধ্যমে এলাকার মানুষের দোয়া ও ভালবাসা অর্জনের চিন্তা থেকেই আমি নির্বাচনী মাঠে নেমেছি। আপনারা দল-মত নির্বিশেষে আগামী ৭ জানুয়ারীর আমাকে ঈগল মার্কায় ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করলে, আপনাদের দোয়া ও ভালবাসায় আমি বিজয়ী হলে সার্বিক উন্নয়নের মাধ্যমে সাতকানিয়া লোহাগাড়ার চেহারা পাল্টে দেবো ইনশাআল্লাহ।”

সারাদিনের সাতকানিয়ার বিভিন্ন এলাকার পথসভা ও গনসংযোগে আরো বক্তব্য রাখেন, এম এ মোতালেবের প্রধান নির্বাচন সমন্বয়কারী ডা. আ ম ম মিনহাজুর রহমান, সাতকানিয়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ সাইফুদ্দিন সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ লিটন, হোসেন কবির, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল সিকদার।

এসময় আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একেএম আসাদ, চেয়ারম্যান রমজান আলী, চেয়ারম্যান আবু সালেহ, চেয়ারম্যান মোজাম্মেল হক, আমিলাইশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মো. আবদুল করিম, চরতী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. মোস্তাকিম চৌধুরী ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখঃ।

ঈগল মার্কার সমর্থনে গনসংযোগ ও পথসভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সাতকানিয়ার কাংখিত উন্নয়নে নতুন নেতৃত্বের প্রয়োজন দাবী করে বলেন, এম এ মোতালেব সিআইপি ক্ষমতায় না থেকেও সারাজিবন এলাকার উন্নয়ন ও মানবসেবায় অনন্য নজির স্থাপন করে আসছেন। আগামীতে যদি নির্লোভ স্বপ্নিল মনের এ মানুষটি সংসদ সদস্য হিসাবে আপনাদের পবিত্র ভোটে বিজয় লাভ করে, তাহলে সাতকানিয়ার সর্বস্তরের জনগন পরিকল্পিত উন্নয়নের নতুন সাতকানিয়া উপহার পাবে। তাই ৭ জানুয়ারী সকাল সকাল নিশ্চিন্তে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে সবাইকে ঈগল মার্কায় তাদের মুল্যবান ভোট প্রদানের আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

৮৪ কোটির বাংলো কিনে ফের আলোচনায় বলিউড তারকা

বলিউড অভিনেতা জন আব্রাহাম আবারও আলোচনায়। এবার কারণ, মুম্বাইয়ের...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০০৮

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায়...

কারামুক্তির পথে তৌহিদ আফ্রিদি

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে থাকা শেষ মামলাতেও জামিন...

নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ, আটক ৩ 

মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে...

পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। উপমহাপরিদর্শক (ডিআইজি),...

সর্বশেষ