back to top

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হচ্ছে পটিয়া

kbctgbd
২১ ডিসেম্বর ২০২৩ ৩:৪২ পূর্বাহ্ণ

প্রদীপ্ত রণন, পটিয়া প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচারণার শুরুতেই আওয়ামী লীগ প্রার্থী ( নৌকা প্রতীক ) ও স্বতন্ত্র প্রার্থী ( ঈগল প্রতীক ) এর সমর্থকদের মধ্যে হামলা , নির্বাচনী ক্যাম্প ভাংচুর , গাড়ী ভাংচুরের মত ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পটিয়া ।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ,জাতীয় সংসদের হুইপ স্বতন্ত্র প্রার্থী( ঈগল প্রতীক ) সামশুল হক চৌধুরীর গণসংযোগের সময় হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজারে এ ঘটনা ঘটেছে। সামশুল হক চৌধুরীর সমর্থক নেতাকর্মীরা এ হামলার জন্য আওয়ামী লীগের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর অনুসারী নেতাকর্মীদের দায়ী করেছেন।

স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর ছেলে নাজমুল হক চৌধুরী শারুন নিউজ বাংলাদেশ প্রতিদিনকে জানান, বিকেল ৪টার দিকে সামশুল হক চৌধুরী শতাধিক নেতাকর্মী নিয়ে কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজারে তাদের নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে গণসংযোগ শুরু করেন। কিছুক্ষণ পর অতর্কিতে একটি মিছিল আসে। তাদের হাতে দেশিয় অস্ত্রশস্ত্র ছিল। তারা গণসংযোগের বহরে থাকা ৭-৮টি গাড়ি ভাঙচুর করে।
এছাড়া সামশুল হক চৌধুরীর ব্যক্তিগত দুটি গাড়িও ভাঙচুর করে। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে অধিকাংশ গাড়ির চাকা পাঙচার করে দেয়। হামলার সময় নেতাকর্মীরা সামশুল হক চৌধুরীকে বাজারে একটি দোকানের ভেতরে নিয়ে রক্ষা করেন। সেই দোকান লক্ষ্য করেও হামলাকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন।
শারুন নিউজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান কাশেমের নেতৃত্বে হামলা হয়েছে। তিনি আওয়ামী লীগের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থক।
তিনি আরো বলেন , প্রচারণা শুরুর প্রথম দিন থেকে আমাদের ওপর হামলা হচ্ছে। জিরি ইউনিয়নে আমাদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে। আমরা ইলেকট্রোরাল কমিটিকে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছি।
হামলায় আহত এক যুবক নিউজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমি সামশুল হক চৌধুরীর পক্ষে প্রচারণায় এসেছি। কাশেম চেয়ারম্যানের নেতৃত্বে লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করেছে। তারা ককটেল ফাটিয়ে প্রথমে ভীতির সঞ্চার করেছে। হামলার সময় মোতাহেরুল ইসলাম চৌধুরীর নামে এবং নৌকা নৌকা বলে স্লোগান দেয়।
এ বিষয়ে মোতাহেরুল ইসলাম চৌধুরীর বক্তব্য জানার জন্য বেশ কয়েকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক পটিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতা নিউজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘গত ১৫ বছর ধরে এমপি সামশুল সাহেব উনার বিরোধী নেতাকর্মীদের অনেকভাবে হয়রানি করেছেন। অনেকের বিরুদ্ধে মামলা দিয়েছেন। তার বিরুদ্ধে হামলা বিরোধী নেতাকর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ।’
জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নেজাম উদ্দীন নিউজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর গাড়িতে হামলার অভিযোগ আমরা পেয়েছি। নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র ‍যুগ্ম জেলা জজ মহিবউল্লাহ, পটিয়ার ইউএনও, অ্যাডিশনাল এসপিসহ আমরা ঘটনাস্থলে এসেছি। প্রার্থী এখান থেকে নিরাপদে চলে গেছেন। আমরা সার্বিক বিষয় তদন্ত করে দেখছি।
প্রচারণার প্রথম দিন মঙ্গলবার মনসা চৌমুহনীতে সামশুল হক চৌধুরীর ঈগল প্রতীকের ব্যানার-পোস্টার ছেঁড়া, উত্তর হরিণ খাইন বটতলা এলাকায় প্রচারণার গাড়ি ভাঙচুর ও চালককে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

৮৪ কোটির বাংলো কিনে ফের আলোচনায় বলিউড তারকা

বলিউড অভিনেতা জন আব্রাহাম আবারও আলোচনায়। এবার কারণ, মুম্বাইয়ের...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০০৮

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায়...

কারামুক্তির পথে তৌহিদ আফ্রিদি

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে থাকা শেষ মামলাতেও জামিন...

নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ, আটক ৩ 

মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে...

পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। উপমহাপরিদর্শক (ডিআইজি),...

সর্বশেষ