এম বাদল খন্দকার (ব্রাক্ষনবাড়ীয়া জেলা সংবাদদাতা)
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নিবাচন উপলক্ষে ব্রাক্ষনবাড়ীয়া -১ সংসদীর ২৪৩ নাসিরনগর আসন থেকে আওয়ামী লীগের দলীয় প্রাথী হিসেবে নৌকা প্রতিক নিয়ে বতমান সাংসদ বি এম ফরহাদ হোসেন (সংগ্রাম) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদ্য বহিস্কৃত বি এন পি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ এ কে একরামুজ্জামান (সুখন) প্রতিদ্বদ্ধিতা করছেন।
এছাড়া জাতীয় পাটি, ইসলামী ফ্রান্ট,বাসদ,ও জাকের পার্টির থেকে রয়েছেন আরো ও চারজন।তবে এবারের নিবাচনে বিভিন্ন আমেজ বিরাজ করছে। ৩৩% হিন্দু ভোটারের এলাকায় নাসিরনগর।যারা সারাজীবন ছিলেন নৌকা প্রেমিক বা নৌকায় পাগল, সম্প্রতি অনেক হিন্দুরাই নৌকা ছেড়ে স্বতন্ত্র প্রার্থী সুখনের সাথে নিবাচন করছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ নাসিরনগর উপজেলা শাখার সভাপতি আদেশ চন্দ্র দেব, সাধারণ সম্পাদক দেবেশ ভৌমিকের নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক নেতাকমী সমথক আদেশ দেবের বাড়িতে একরামুজ্জামানকে ফুল দিয়ে বরন করে নিয়ে তার সাথে যোগ দেন ও নিবাচন করায় আশ্বাস দেন।
নৌকা ছেড়ে কেন হিন্দুরা এভাবে স্বতন্ত্র প্রার্থীর সাথে ভিড়ছে এমন এক প্রশ্নের জবাবে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেবেশ চন্দ্র ভৌমিু বলেন নৌকায় প্রাথী প্রায় ৭ বছর নাসিরনগর শাসন করেছেন কিন্তু তিনি নাসিরনগরের তেমন কোন উন্নয়ন করতে পারেনি।মানুষের সাথে ভালো আচার ব্যবহার ও করেননি আওয়ামী লীগের প্রবীন ও ত্যাগীদের দুরে সরিয়ে রেখে কিছু হাইব্রীড ও নব্য চাটুকার দের নিয়ে চলছেন তিনি। এছাড়াও একরামুজ্জামান (সুখন) একজন সৎ ব্যঔি শিল্পপতি,তিনি ক্ষমতার গেলে নাসিরনগরের মানুষের ভাগ্যের পরিবর্তন আসবে,তাই নাসিরনগরবাসী ভাগ্যে ফেরাতে ও এলাকায় উন্নয়নের স্বাথে হিন্দু সমাজ আজ স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামানের সাথে এক হয়েছি।


