back to top

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে নেতাকর্মীদের নির্বাচনকালী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন কালে কবির বিন আনোয়ার

kbctgbd
১৯ ডিসেম্বর ২০২৩ ৪:২৫ পূর্বাহ্ণ

এম মামুন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উন্নয়নের চিত্র জনগণের কাছে পৌঁছাতে হবে
বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী কমিটির প্রচারণার দায়িত্বে নিয়োজিত সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেছেন দেশের উন্নয়ন চাইলে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। বর্তমান সরকারের উন্নয়নের চিত্র জনগণের কাছে পৌঁছাতে হবে। তাই তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন হওয়ার বিষয়টি সকলের কাছে উপস্থাপন করতে হবে। মহেশখালী কুতুবদিয়ায় যে উভূতপূর্ব উন্নয়ন হয়েছে তার ধারাবাহিকতা রক্ষায়তার আগামী ৭ই জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে আশেক উল্লাহ রফিক কে পুনরায় নির্বাচিত করতে হবে। আমরা চাই শিল্পসমৃদ্ধ এই দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সংসদ সদস্যের নেতৃত্বে এগিয়ে যান মাননীয় প্রধানমন্ত্রী গৃহীত প্রকল্প যাতে বাস্তবায়ন হয় সেভাবে কাজ করতে হবে। তিনি গতকাল বেলা ১২ টায় মহেশখালী উপজেলা আওয়ামীলীগ আয়োজিত নির্বাচনকালীন প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সভায় প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশেক উল্লাহ রফিক এমপি বলেন, সকলের সাথে সহযোগিতার মাধ্যমে মহেশখালী-কুতুবদিয়ার উন্নয়ন করেছেন। আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পুনরায় আপনাদের কাছে সুযোগ চাই। আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করলে আপনাদের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে পারব। আগামীতে কক্সবাজার- মহেশখালী সেতু কিংবা টানেল নির্মাণ করার পরিকল্পনা আমার রয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী সভাপতিত্বে সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ডাক্তার নুরুল আমিন, জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও আজিজুর রহমান, মহেশখালীর পৌর মেয়র মুকসুদ মিয়া, মহেশখালী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাজেদুল করিম, মহিলা আওয়ামী লীগের সভাপতি মশরফা জান্নাত, মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবু হায়দার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল। এছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১০০৮

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায়...

কারামুক্তির পথে তৌহিদ আফ্রিদি

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে থাকা শেষ মামলাতেও জামিন...

নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ, আটক ৩ 

মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে...

পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। উপমহাপরিদর্শক (ডিআইজি),...

বাংলাদেশে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ

দীর্ঘ আট বছর পর আবারও বাংলাদেশে বসতে যাচ্ছে দক্ষিণ...

সর্বশেষ