back to top

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ৩টি আসনে প্রতীক বরাদ্দ,প্রতিদন্দীতা করবেন ১৩ প্রার্থি

kbctgbd
১৮ ডিসেম্বর ২০২৩ ১২:২৮ অপরাহ্ণ

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনে মোট ১৩ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মাহবুবুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের ৩টি নির্বাচনী এলাকার চূড়ান্তভাবে প্রার্থীদের তালিকা ও প্রতীক বরাদ্দ করেন।

তালিকায় ঠাকুরগাঁও-১ আসনে ০৪ জন, ঠাকুরগাঁও-২ আসনে ০৫ জন ও ঠাকুরগাঁও-৩ আসনে ০৪ জন, তিনটি আসনে মোট ১৩ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪ জন । তারা হলেন,বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রমেশ চন্দ্র সেন পেয়েছেন ‘নৌকা’ প্রতীক, জাতীয় পার্টির মো. রেজাউর রাজী স্বপন চৌধুরী ‘লাঙ্গল’, ন্যাশনাল পিপলস্ পার্টি মো. রাজিউল ইসলাম ‘আম’ ও ইসলামী ঐক্যজোট এর মো. রফিকুল ইসলাম পেয়েছেন ‘মিনার’ প্রতীক।

ঠাকুরগাঁও-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫ জন। তারা হলেন,বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মাজহারুল ইসলাম সুজন ‘নৌকা’, স্বতন্ত্র প্রার্থী মো. আলী আসলাম জুয়েল ‘ট্রাক’, মো. আব্দুল কাদের ‘সোফা’ , জাতীয় পার্টির মোছা. নুরুন নাহার বেগম ‘লাঙ্গল’ ও বাংলাদেশ কংগ্রেস এর মোছা. রিম্পা আকতার পেয়েছেন ‘ডাব’ প্রতীক।

এছাড়াও ঠাকুরগাঁও-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪ জন । তারা হলেন,জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ পেয়েছেন ‘লাঙ্গল’, স্বতন্ত্র প্রার্থী মোছা. আশা মনি ‘ঈগল’, ওয়ার্কাস পার্টির গোপাল চন্দ্র রায় ‘হাতুড়ী’ ও বিকল্পধারা বাংলাদেশ এর এস এম খলিলুর রহমান সরকার ‘কুলা’ প্রতীক পেয়েছেন।

ঠাকুরগাঁও-১ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৬০ হাজার ৬০৪, ঠাকুরগাঁও-২ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৯৬৫ ও ঠাকুরগাঁও-৩ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৩৫৪ জন। জেলার তিনটি আসনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪২ হাজার ৯২৩ জন। মোট ৪১৭ টি কেন্দ্রে আগামী ৭ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকার একটি আবাসিক হোটেলে স্ত্রী শাহনাজ...

ভিডিও ফাঁসের ঘটনায় মুখ খুললেন জামায়াত এমপি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা...

পরিবারের বারণেও বদলায়নি জয়ার সেই অভ্যাস

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের...

বিসিবির কাঠগড়ায় শেখ মেহেদী

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসান শৃঙ্খলাভঙ্গের...

বিশ্বকাপ হার, নীরবতা ভাঙলেন মেসি

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে...

সর্বশেষ