back to top

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের   মির্জাপুর বিএনপির সাবেক এমপির বাড়ি ঘেরাও, গ্রেপ্তার  ৫

kbctgbd
১ নভেম্বর ২০২৩ ৫:০২ পূর্বাহ্ণ

মোঃ সবুজ খান মির্জাপুর টাঙ্গাইল।

টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাড়ি ঘেরাও করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তার বাসার সামনে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ। এসময় পুলিশকে প্রতিহত করতে সেলুঘাট মসজিদের মাইকে নারী-পুরুষ এক হওয়ার ঘোষণা দেয়া হয়। ওইস্থান থেকে বিএনপির তিন নেতা এবং ভোর রাতে আরও দুই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

আটককৃতরা হলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বানাইল ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী, সহ-সম্পাদক যুব বিষয়ক মোস্তাফিজুর রহমান ইউসুফজাই রিংকু চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা জীবন ও গোড়াই ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল মিয়া।

বিএনপির নেতারা জানান, বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করতে সাবেক এমপি কালামের বাসায় নেতাকর্মীরা সকাল থেকেই জড়ো হতে থাকে। যে কোন  নাশকতা এড়াতে সকাল ১০টার সময়  আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাড়ি  ঘেরাও করে আবুল কালাম আজাদ সিদ্দিকীকে আটকের চেষ্টা করে  পুলিশ।

এসময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। পরে পুলিশের হাত থেকে আবুল কালামকে ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়। একই সময় পুলিশকে প্রতিহত করতে সেলুঘাট জামে মসজিদের মাইকে গ্রামের সব নারী-পুরুষকে এক হওয়ার ঘোষণা দেয়া হয়। এসময় পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল ছোঁড়ে বিএনপির নেতাকর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। বেলা ১টার দিকে ওই স্থান ত্যাগ করে পুলিশ।

বিএনপির সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, পুলিশ আমার বাসভবনে এসে আমাকে আটকের চেষ্টা করেছে, নেক্কারজনকভাবে আমার বাসার ভিতরে দরজা ভাঙচুর করেছে, দলের কয়েকজন নেতা কর্মিকে আটক করেছে, আওয়ামী লীগের লোকজন আমার বাড়ির সামনে লাঠিশোটা হাতে মিছিল করেছে। এদিকে উপজেলা ছাত্রলীগের আহবায়ক সেতাব মাহমুদের নেতৃত্বে সাবেক এমপির বাড়ির সামনে ও শহরের বিভিন্ন সড়কে একটি মিছিল অনুষ্ঠিত হয়।

এব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তাদেরকে সম্প্রতি বিস্ফোরক আইনে হওয়া একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ

তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা...

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর কোটি টাকার সম্পদ জব্দ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০টি শিল্পগোষ্ঠীর দেশে ও বিদেশে...

মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ১৩ নেতাকর্মী আটক

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ...

মসজিদের দানবাক্সে লাখ টাকা, মিললো স্বর্ণের চামচও

নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দানবাক্স খুলে...

গাছ লাগিয়ে সবুজ দেশ গড়ার ডাক প্রধানমন্ত্রীর

দেশকে আরও সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে...

সর্বশেষ