back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থী আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ

শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে সরকারবিরোধী কিছু মহল পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আন্দোলনে অংশ নেওয়া সবাই প্রকৃত পরীক্ষার্থী নয়; তাদের মধ্যে একটি ছোট অংশ ভিন্ন উদ্দেশ্যে মাঠে রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সরকারকে বিব্রত করতে চায়—এমন কিছু মহল বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তবে এ ধরনের ব্যক্তির সংখ্যা খুব বেশি নয় এবং সরকার তাদের তেমন গুরুত্ব দিচ্ছে না।”

তিনি বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়ে সরকার ইতিবাচক থাকলেও আন্দোলনের সুযোগ নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

ব্রিফিংয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে প্রত্যার্পণের উদ্যোগ নিয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “ভারত সরকার তাদের নিজস্ব আইন ও প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি বিবেচনা করবে। যেহেতু তিনি ইতোমধ্যে সাজাপ্রাপ্ত হয়েছেন, দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে এবং আদালতের রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। আত্মসমর্পণের সুযোগ আছে কি না, সেটি আইন বিশেষজ্ঞরা নির্ধারণ করবেন।”

সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের বিরুদ্ধে নানা তথ্য ও ভিডিও ছড়িয়ে দেওয়ার প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসবের অনেকগুলোই বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন)।

তার ভাষ্য, “প্রকৃত ঘটনা, তথ্য, ছবি ও ভিডিও সবার সামনে রয়েছে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ উত্তেজনা সৃষ্টি ও বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে বিকৃত তথ্য ব্যবহার করছে।”

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিদেশে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে সরকার কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ