back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা সেই এমপির বাবা এখনো জীবিত

নিজস্ব প্রতিবেদক
১৮ জুন ২০২৬ ৫:১৫ পূর্বাহ্ণ
নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি করে সংসদে দেওয়া বক্তব্য ঘিরে সমালোচনার মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আব্দুল মুনতাকিম।

গত রবিবার (১৪ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি করেন। তবে পরে বিষয়টি নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়।

স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী, এমপি আব্দুল মুনতাকিমের বাবা-মা দুজনেই জীবিত আছেন। তার বাবা আব্দুল কাদের সৈয়দী এবং মা মোসলমান বেগম বর্তমানে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে বসবাস করছেন বলে জানা গেছে।

এই তথ্য সামনে আসার পরই মূলত তার ‘শহীদের সন্তান’ দাবিটি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

নির্বাচনি হলফনামা অনুযায়ী, নীলফামারী-৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনের এই সংসদ সদস্যের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি। অর্থাৎ তিনি মুক্তিযুদ্ধের প্রায় এক দশক পর জন্মগ্রহণ করেন।

হলফনামার তথ্য বিশ্লেষণে দেখা যায়, মনোনয়নপত্র দাখিলের সময় তার বয়স ছিল ৪৪ বছর ১১ মাস ২০ দিন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সদস্য পরিচয় সাধারণত রাষ্ট্রীয় স্বীকৃতি, কোটা সুবিধা এবং রাজনৈতিক বক্তব্যে গুরুত্ব বহন করে। তাই সংসদে দেওয়া এই বক্তব্য ও বাস্তব নথির মধ্যে অসামঞ্জস্য থাকায় বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে এমপি আব্দুল মুনতাকিম পরে নিজের বক্তব্য সংশোধন করে ভুল স্বীকার করেন।

তিনি জানান, সংসদে বক্তব্য দেওয়ার সময় অসাবধানতাবশত ভুল তথ্য ও শব্দ উচ্চারিত হয়েছিল।

তিনি আরও বলেন, “এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ