back to top

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে আসতে তৎপর বাঁশখালীর নেতারা

kbctgbd
৯ সেপ্টেম্বর ২০২৪ ৩:২৭ পূর্বাহ্ণ
রিপোর্টার ; মোনতাহেরুল হক আমিনঃ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত হওয়ার পর নতুন কমিটির পদ পেতে জোর তৎপরতা ও লবিং শুরু করেছে বাঁশখালীর বেশ কয়েকজন নেতা। পাশাপাশি নেতাদের নিজ নিজ কর্মী সমর্থকরা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় প্রিয় নেতাকে সভাপতি হিসেবে চাই কিংবা সেক্রেটারী পদে চাই লিখে সরগরম রেখেছে আলোচনার মাঠ। এসআলমের গাড়ি কান্ডের ঘটনার আবু সুফিয়ানের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করা ছাড়াও জেলার শীর্ষ ৩ নেতার পদ স্থগিত হয়ে যায়। এর পরই আলোচনায় আসে দক্ষিণ জেলা বিএনপির কমিটি নবায়নের বিষয়টি। ফলে দক্ষিণ চট্টগ্রামের অন্যান্য উপজেলার পাশাপাশি বাঁশখালীর বেশ কয়েকজন নেতা সভাপতি, সেক্রেটারী, আহবায়ক, সদস্য সচিবসহ শীর্ষ পদ পেতে তদবীর লবিং ও তৎপরতা চালাচ্ছেন বলে শুনা যাচ্ছে।

বাঁশখালীর প্রবীণ বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী ও গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান ও কারা নির্যাতিত বিএনপি নেতা লেয়াকত আলীর পক্ষে নেতাকর্মীদের বেশ সরব দেখা যাচ্ছে। তাছাড়া সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ইফতেখার হোসেন চৌধুরী মুহসিন, প্রবীণ বিএনপি নেতা শাখাওয়াত জামাল দুলাল, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর দুই সন্তান জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর ও মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ বেশ কয়েকজনের নাম আলোচিত হচ্ছে। সুত্র জানায়, খুব শীঘ্রই চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি নবায়ন হতে পারে। সেখানে বাঁশখালীর বেশ কয়েকজন নেতা শীর্ষ পদ লাভের চেষ্টা করছেন। কোন কারণে সভাপতি, সম্পাদক, আহবায়ক, সদস্য সচিব পদ না পেলেও আলোচিত নেতারা জেলার গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন এটা অনেকটাই নিশ্চিত। বিশেষ করে ইফতেখার মুহসিন, সাখাওয়াত জামাল দুলাল, কামরুল ইসলাম হোসাইনী এবং লেয়াকত আলী আগেও একাধিকবার দক্ষিণ জেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন।

সাবেক ছাত্রদল নেতা ইন্জিনিয়ার শাহনেওয়াজ চৌধুরী জানান, দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে এবার গুরুত্বপূর্ণ পদে বাঁশখালীর নেতারাই আসবেন এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের। বিশেষ করে সভাপতি এবং সেক্রেটারী পদের যে কোন একটিতে বাঁশখালীর যে কোন একজন স্থান পাবে বলে আমরা আশা করি।

এই বিষয়ে দক্ষিণ জেলা বিএনপির অন্যতম নেতা কামরুল ইসলাম হোসাইনী জানান, দল যেটা সিদ্ধান্ত নেন আমরা সেটা মেনে নেব। দলের একজন নিবেদিত প্রাণ কর্মী হিসেবে নেতাকর্মীদের চাওয়া পাওয়া থাকতে পারে। অনেকেই আমাকে পছন্দ করে ফেসবুক সোশ্যাল মিডিয়া ভাসাচ্ছেন। আমার জন্য পদ বড় কথা নয়, দল ও দেশের জন্য কাজ করতে পারাটাই হচ্ছে বড় কথা।

তিনি আরো বলেন, যারা স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন এবং ১/১১এর সময় থেকে ফ্যাসিবাদ এবং নব্য স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে ধারাবাহিক ভাবে ছাত্র নেতা থেকে বিএনপিতে এসেছেন, সর্বোপরি রাজনৈতিক এবং সামাজিকভাবে বিতর্কিত নন,স্বচ্ছ ইমেজের অধিকারী তাদেরকে নিয়ে কমিটি গঠন করা হোক এটাই সকলের প্রত্যাশা।

চেয়ারম্যান লেয়াকত আলী জানান, আমি বিগত দিনে জেল জুলুম নির্যাতন সহ্য করেছি। নেতাকর্মীরা সেজন্য আমার অজান্তে প্রচারণা চালাচ্ছেন। আশা করি দল নেতাকর্মীদের চাওয়া এবং আমার ত্যাগের মুল্যায়ন করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

না ফেরার দেশে ‘ময়না ছলাৎ ছলাৎ’-এর কণ্ঠশিল্পী 

বাংলা লোকসংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় লোকসংগীতশিল্পী...

১৬ দিন পর আংশিক চালু এলএনজি টার্মিনাল

কক্সবাজারের মহেশখালীতে দুর্ঘটনার পর বন্ধ থাকা ভাসমান এলএনজি (তরলীকৃত...

হাম উপসর্গে একদিনে ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৬০

সারাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায়...

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণ, মুহূর্তেই রক্তাক্ত যুবক

কক্সবাজারের উখিয়া উপজেলার মিয়ানমার সীমান্তসংলগ্ন বালুখালী এলাকায় স্থলমাইন বিস্ফোরণে...

তেহারির সঙ্গে ইট! চুয়েট ক্যানটিনে নতুন বিতর্ক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শহীদ আবু সাঈদ...

সর্বশেষ