সাহসিকতা, বীরত্ব, অসামান্য সেবা এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তে অবদানের স্বীকৃতি হিসেবে পদক পাচ্ছেন পুলিশের ৯২ সদস্য।
শনিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে এসব পদক তুলে দেওয়ার কথা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চারটি ক্যাটাগরিতে দেওয়া হবে এই পদক।
ক্যাটাগরিগুলো হলো- বাংলাদেশ পুলিশ পদক বা বিপিএম, বাংলাদেশ পুলিশ পদক-সেবা বা বিপিএম-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক বা পিপিএম এবং রাষ্ট্রপতির পুলিশ পদক-সেবা বা পিপিএম-সেবা।
এর মধ্যে বিপিএম পাচ্ছেন ১২ জন, বিপিএম-সেবা ১৮ জন, পিপিএম ১৮ জন এবং পিপিএম-সেবা পাচ্ছেন ৪৪ জন।
২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, সাহসিকতা, সেবার মান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনী কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে এই পদকের জন্য তাদের নির্বাচন করা হয়েছে।
এবারের পদকপ্রাপ্তদের তালিকায় পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্য রয়েছেন।
আরু|



