back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের বহরে যুক্ত হচ্ছে ২০ জে-১০সিই

নিজস্ব প্রতিবেদক
২৬ আগস্ট ২০২৬ ৬:৩২ অপরাহ্ণ

বিমানবাহিনীর আধুনিকায়ন ও দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে চীন থেকে ২০টি জে-১০সিই মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনার চূড়ান্ত প্রক্রিয়ায় রয়েছে বাংলাদেশ। প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, লজিস্টিকস, অবকাঠামো, বিমা ও করসহ পুরো প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ২ দশমিক ৩০২ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৮ হাজার ৩১৪ কোটি টাকা।

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সরকারের এ পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

সশস্ত্র বাহিনী বিভাগের হিসাব অনুযায়ী, প্রতি ডলারের বিনিময় হার ১২৩ টাকা ধরে এই ব্যয় নির্ধারণ করা হয়েছে। প্রতিটি জে-১০সিই যুদ্ধবিমানের মূল মূল্য প্রায় ৬২ দশমিক ৭ মিলিয়ন ডলার। তবে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, লজিস্টিকসসহ অন্যান্য খরচ যোগ হওয়ায় কার্যকরভাবে প্রতিটি বিমানের পেছনে ব্যয় দাঁড়াবে প্রায় ১১৫ মিলিয়ন ডলার।

প্রস্তাব অনুযায়ী, ২০টির মধ্যে ১০টি যুদ্ধবিমান বিমানবাহিনীর টিওঅ্যান্ডইতে অন্তর্ভুক্ত করা হবে। বাকি ১০টি থাকবে এর বাইরে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকার-থেকে-সরকার বা জিটুজি পদ্ধতিতে চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল অ্যারো-টেকনোলজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএটিআইসি) সঙ্গে চুক্তি করার পরিকল্পনা রয়েছে।

এই প্রকল্পের অর্থ ২০৩৫-৩৬ অর্থবছর পর্যন্ত ১০ বছরের বিশেষ থোক বরাদ্দের মাধ্যমে পরিশোধ করার পরিকল্পনা করা হয়েছে।

নথি অনুযায়ী, মূল যুদ্ধবিমানের দামের বাইরে বৈমানিক ও প্রকৌশলীদের দেশি-বিদেশি প্রশিক্ষণ, অপারেশনাল সামগ্রী, কারিগরি ও লজিস্টিক সহায়তা এবং ফ্রেইট বাবদ প্রায় ৮৮৮ মিলিয়ন ডলার ব্যয় হবে। ভ্যাট, বিমা ও অবকাঠামোগত পূর্তকাজে আরও ১৫৮ মিলিয়ন ডলার এবং অতিরিক্ত জ্বালানি ট্যাংকের জন্য ২ দশমিক ২৮ মিলিয়ন ডলার প্রয়োজন হবে।

জাহেদ উর রহমান জানান, দর-কষাকষি শেষে যুদ্ধবিমান কেনার খসড়া চুক্তি প্রস্তুত করা হয়েছে। অনুমোদনের জন্য সেটি সশস্ত্র বাহিনী বিভাগসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

জে-১০সিই বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, রাফালকে ৪.৫ প্রজন্মের অত্যন্ত আধুনিক যুদ্ধবিমানগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে রাফালের বিরুদ্ধে চীনের জে-১০সি যুদ্ধবিমান সফল পারফরম্যান্স দেখিয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে ইউরোপীয় সমমানের যুদ্ধবিমানের তুলনায় চীনা যুদ্ধবিমানের দাম কম বলেও উল্লেখ করেন তিনি।

জানা গেছে, ২০২৫ সালের মার্চে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বেইজিং সফরের সময় চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বহুমুখী যুদ্ধবিমান কেনার বিষয়টি প্রথম আলোচনায় আসে। পরে বিমানবাহিনী প্রধানকে প্রধান করে ১১ সদস্যের আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়।

চলতি বছরের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আগে চীনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় এসে এ বিষয়ে চূড়ান্ত আলোচনা করে।

চীনের জে-১০সি যুদ্ধবিমানের রপ্তানি সংস্করণ হলো জে-১০সিই। এক ইঞ্জিন ও এক আসনের এই সুপারসনিক যুদ্ধবিমান আকাশযুদ্ধের পাশাপাশি স্থল ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে হামলা, নজরদারি এবং শত্রুর রাডার ব্যবস্থায় আঘাত হানার মতো বিভিন্ন মিশনে ব্যবহারের জন্য তৈরি। এটি দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং ড্রোনের সঙ্গে সমন্বয় করেও অভিযান পরিচালনার সক্ষমতা রাখে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, জে-১০সিই যুক্ত হলে বাংলাদেশের বিমানবাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তবে বড় ধরনের সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে শুধু প্রযুক্তিগত সক্ষমতা ও দাম নয়, আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতিও বিবেচনায় নেওয়া গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ন ম মুনীরুজ্জামানের মতে, জে-১০সি তার প্রযুক্তিগত সক্ষমতার প্রমাণ দিয়েছে এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী। তবে এ ধরনের ক্রয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক ভূরাজনীতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের মতো বিষয় বিবেচনায় রেখে কৌশলগত ভারসাম্য বজায় রাখা প্রয়োজন।

যুদ্ধবিমানের পাশাপাশি বিমানবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার এবং ইউএভি ড্রোন সিস্টেম সংগ্রহের কার্যক্রমও চলমান রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

কোকেনের সূত্রে ৬৩ বিদেশির সন্ধান, গ্রেপ্তার সেই মহসিন

চট্টগ্রামের খুলশীতে একসঙ্গে ৬৩ বিদেশি নাগরিকের অবস্থানের ঘটনায় এবার...

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

সর্বশেষ