back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

খাকি পোশাকে মাদকের কারবার? ইয়াবাসহ ডিএমপির এএসআই ধরা

নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট ২০২৬ ১:০৭ অপরাহ্ণ

রাজধানীর দক্ষিণখানে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম ও তার সহযোগী ওয়াসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) মধ্যরাতে দক্ষিণখানের আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২৪ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণখান থানার ওসি ফহিম উদ্দিন ও পল্লবী থানার ওসি হাসান বশির।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে বিসমিল্লাহ পল্লী এলাকার একটি বাসার সামনে থেকে ওয়াসিমকে আটক করা হয়। তার জিন্সের পকেটে থাকা জিপার পলিপ্যাক থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে ওয়াসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে বিসমিল্লাহ পল্লীর ৬৭ নম্বর বাড়ির নূর বিল্ডিংয়ের এ-ওয়ান ফ্ল্যাটে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে শফিকুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি কালো ব্যাগ থেকে আরও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ছাড়া ওই ফ্ল্যাটের শয়নকক্ষের কাঠের বক্সের ড্রয়ারে থাকা ৮টি পলিপ্যাক থেকে ১ হাজার ৪৮০ পিস এবং ১৮টি জিপার থেকে ৩ হাজার ৫৮০ পিস ইয়াবা জব্দ করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ৫ হাজার ৩১০ পিস ইয়াবা।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন রাজধানীর দক্ষিণখান ও আশপাশের এলাকায় ইয়াবা বিক্রির কথা জানিয়েছেন।

এ ঘটনায় দক্ষিণখান থানার এসআই বখতিয়ার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

দক্ষিণখান থানার ওসি ফহিম উদ্দিন বলেন, ইয়াবাসহ শফিকুল ইসলাম ও ওয়াসিম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শফিকুল ইসলাম পুলিশের এএসআই কি না, তা তদন্ত করে নিশ্চিত হওয়ার কথা জানান তিনি।

তবে পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, শফিকুল ইসলাম পল্লবী থানায় এএসআই হিসেবে কর্মরত। পল্লবী থানার ওসি হাসান বশির জানান, তিনি থানায় যোগ দেওয়ার পর শফিকুল ইসলাম আট থেকে দশ দিন দায়িত্ব পালন করেছিলেন। এরপর থেকে তিনি অনুপস্থিত রয়েছেন। তবে কী কারণে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন, সে বিষয়ে কাউকে কিছু জানাননি।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রামে ডেঙ্গুর বলি অন্তঃসত্ত্বা শিক্ষিকা, বাঁচল না গর্ভের শিশুও

চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহতায় প্রাণ গেল এক অন্তঃসত্ত্বা নারী ও...

ডেভিড ইমন-কালা মোবারকের পর এবার পুলিশের জালে ‘ডাবা হারুন’

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী...

বিয়ের আনন্দ শেষে শোক, কর্ণফুলীতে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস...

ভারতের হাতে জাকির নায়েককে তুলে দেওয়া নিয়ে যা বললেন আনোয়ার

ধর্মীয় বক্তা ডা. জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যার্পণের বিষয়টি...

ব্যাটে-বলে দাপট, দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয় বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের...

সর্বশেষ