back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড

নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ

দেশের নিম্নআয়ের ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে একটি সমন্বিত সামাজিক সুরক্ষা ব্যবস্থার আওতায় আনতে ২০২৯–৩০ অর্থবছরের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে চলতি ২০২৬–২৭ অর্থবছরেই সারাদেশে ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। একই সঙ্গে প্রকৃত সুবিধাভোগী চিহ্নিত করতে দেশজুড়ে সমন্বিত পরিবার শুমারি পরিচালনা এবং ৪ কোটি ১০ লাখ পরিবারের তথ্যভিত্তিক একটি আধুনিক জাতীয় ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনের পক্ষে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের আওতায় দেশের ৪৪টি জেলার ৫৫টি উপজেলায় তিন ধাপে পরিচালিত পাইলট প্রকল্পের মাধ্যমে ৬৯ হাজার ৩৮৭টি নারী-প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভাতা দেওয়া হয়েছে। এসব পরিবারের তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।

তিনি জানান, চলতি অর্থবছরের শুরুতেই সারাদেশে পরিবার শুমারি পরিচালনা করে ৪ কোটি ১০ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। এই তথ্যের ভিত্তিতে প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) স্কোর এবং মাঠপর্যায়ের যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত দরিদ্র ও ঝুঁকিপূর্ণ ১ কোটি ৬১ লাখ পরিবারকে আগামী চার বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তথ্য সংগ্রহকারীদের নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা, ২০২৬’ জারি করা হয়েছে। ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’-এর খসড়াও মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পর গেজেট প্রকাশের জন্য মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে পাঠানো হয়েছে।

ঢাকা-১৮ আসনের অগ্রগতি সম্পর্কে তিনি জানান, পাইলট প্রকল্পের আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের কড়াইল, সাততলা, ভাষানটেক, অলিমিয়ার টেক ও বাগানবাড়ী বস্তির কিছু এলাকায় কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া উত্তরা ও আশপাশের এলাকায় পরিবার শুমারি শেষ করে চলতি অর্থবছরেই ব্যাপকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। শুমারি শেষে ওয়ার্ডভিত্তিক সুবিধাভোগীদের তালিকা সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছেও পাঠানো হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলোকে একটি একক ডিজিটাল পরিচয়ের আওতায় এনে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সরকারি ভাতা এবং খাদ্য সহায়তা সমন্বিতভাবে প্রদান করা হবে। কেন্দ্রীয় এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) ডাটাবেজের মাধ্যমে পুরো কার্যক্রম পরিচালিত হবে।

সরকার আশা করছে, ২০২৯–৩০ অর্থবছরের মধ্যে যোগ্য ১ কোটি ৬১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় এনে দেশের সামাজিক সুরক্ষা কর্মসূচিকে একটি আধুনিক, স্বচ্ছ ও ডিজিটাল ব্যবস্থায় রূপ দেওয়া সম্ভব হবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ