back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচলে বিঘ্ন

নিজস্ব প্রতিবেদক
১৩ জুলাই ২০২৬ ১২:১৭ অপরাহ্ণ

টানা ভারী বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে নগরবাসীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পাশাপাশি সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ।

সোমবার (১৩ জুলাই) সকালে ট্রাফিক পুলিশের গুলশান বিভাগের এক বার্তায় জানানো হয়, কয়েক দিনের টানা বর্ষণের কারণে রাজধানীর বিভিন্ন নিচু এলাকায় পানি জমে রয়েছে। সকালেও বৃষ্টিপাত অব্যাহত থাকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের গতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

ট্রাফিক পুলিশ জানায়, বনানী কবরস্থানের পেছনে ঢাকা গেট–সংলগ্ন মূল সড়কের উভয় পাশে জলাবদ্ধতার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এছাড়া বনানী–কাকলী এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামার র্যাম্পেও পানি জমে থাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে।

এদিকে ইসিবি এলাকায় ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের সামনে পানি জমে যাওয়ায় মিরপুর ডিওএইচএস ও কালশি থেকে ইসিবি হয়ে মাটিকাটা ফ্লাইওভারের দিকে চলাচলকারী যানবাহনের গতি কমে গেছে।

অন্যদিকে যমুনা ফিউচার পার্ক–সংলগ্ন সড়কে বৃষ্টির পানি জমে থাকার পাশাপাশি ঢাকা ওয়াসার পাইপলাইন স্থাপনের কাজ চলমান থাকায় ওই এলাকাতেও সৃষ্টি হয়েছে যানজট ও ধীরগতির যান চলাচল।

সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ট্রাফিক পুলিশ নগরবাসীকে প্রয়োজন হলে বিকল্প সড়ক ব্যবহার, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রা করার আহ্বান জানিয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ