back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ভোটারদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক
৩ জুলাই ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বঘোষিত ৩০ জুনের পরিবর্তে এখন ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত নতুন ভোটার হিসেবে নিবন্ধন করা যাবে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদসহ বিভিন্ন কার্যক্রমের সময়সূচি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের সুপারিশ এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় ভোটার নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে।

নির্বাচন কমিশনার বলেন, ভোটার তালিকা-সংক্রান্ত আইনে প্রয়োজনীয় সংশোধনের কাজ সম্পন্ন হয়েছে এবং সংশোধিত বিধান শিগগিরই গেজেট আকারে প্রকাশ করা হবে। নতুন সময়সীমার মধ্যে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হবেন, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

তিনি আরও জানান, নির্বাচন আগামী অক্টোবরে অনুষ্ঠিত হলেও ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিত নতুন ভোটারদের তথ্য চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে কোনো জটিলতা হবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা কমিশনকে আশ্বস্ত করেছেন।

এ ছাড়া সম্ভাব্য ভোটার সংখ্যা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রেখে অতিরিক্ত ভোটকেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তা নির্ধারণে একটি প্রাথমিক তালিকাও প্রস্তুত করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, যেসব বাংলাদেশি নাগরিকের বয়স নির্ধারিত সময়ের মধ্যে ১৮ বছর পূর্ণ হয়েছে এবং যারা এখনো ভোটার হননি, তারা ৩১ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ নিবন্ধন সম্পন্ন করলে আগামী জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায়...

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা: শিক্ষার্থী-অভিভাবকদের তীব্র ক্ষোভ

বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেই দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬...

বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

ভারতের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট না হলেও নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বিমসটেক...

উপজেলা স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ডায়ালাইসিস সুবিধা

দেশের মানুষের দোরগোড়ায় কিডনি চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি...

সর্বশেষ