back to top

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পটিয়ায় শেভরন হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

kbctgbd
১৫ মার্চ ২০২৫ ৭:২১ পূর্বাহ্ণ

ফারজানা আক্তার বৃষ্টি,পটিয়া প্রতিনিধি :

চট্টগ্রামের পটিয়ায় একটি বেসরকারি শেভরন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুর আফসা নামে ৩ মাস বয়সী শিশুর মৃত্যু। পরিবার দাবি করছে, ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে।

শুক্রবার ১৪ মার্চ সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। শিশুটি উপজেলার বড়লিয়া ইউনিয়নের সাকিব আল হাসানের মেয়ে ।

জানা যায় , নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় তাকে শুক্রবার সকালে শেভরন হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কিছুক্ষণ পরই ডাক্তার তাকে একটি ইনজেকশন দেন, যার পর শিশুটির অবস্থার দ্রুত অবনতি হয় এবং সে মারা যায়। এ সময় চিকিৎসক ও সেবিকাকে খুঁজে না পাওয়ায় পরিবারটি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন। এ ঘটনায় উত্তেজিত হয়ে শিশুটির স্বজনরা হাসপাতাল ভাঙচুর চালান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেভরন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ হাসান ঘটনার ব্যাখ্যা দিয়ে বলেন, নুর আফসা ডা. দেলোয়ারের রোগী ছিল। নিউমোনিয়ায় আক্রান্ত শিশুকে খাবার দেওয়ার নিয়ম নেই, কিন্তু চিকিৎসা চলাকালে শিশুটির মা তাকে বুকের দুধ খাওয়ান। এরপরই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। এ অবস্থায় চিকিৎসক ইনজেকশন দেয় শিশুটি পরে মারা যায়। ঘটনাটি তদন্ত করা হবে এবং কারও গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পটিয়া থানার ওসি নাজমুন নুর জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল।তবে এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তিনি জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

প্লাস্টিক বর্জ্যে বিপন্ন সৈকত, সচেতনতা ফেরাতে ১২ ‘বর্জ্যমানব’

পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক বর্জ্যে দূষিত হচ্ছে কক্সবাজার সমুদ্রসৈকত...

চট্টগ্রামে দুই হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত ডেভিড ইমনকে দুটি হত্যা মামলায় মোট সাত...

রাঙ্গুনিয়ায় বিলের পাশে মিলল দুই হাত বিচ্ছিন্ন মরদেহ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে খুন হয়েছেন মো....

চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধের ফাঁদে ফেলছে রাশিয়া, প্রমাণ পেল জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও চাপ প্রয়োগের...

সর্বশেষ