back to top

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপা’র কেন্দ্রীয় কমিটিতে আমান উল্লা আমান ভাইস চেয়ারম্যান,নুরুল ইসলাম কমিশনার যুগ্ম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

kbctgbd
২৬ এপ্রিল ২০২৪ ৮:৩৫ পূর্বাহ্ণ

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- 

জাতীয় পার্টি দশম জাতীয় সম্মেলনের সিদ্ধান্ত এবং গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শীর্ষ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামে আরো ৪ জনকে অন্তর্ভূক্ত করে দ্বিতীয় দফায় ৭২ জনের তালিকা অনুমোদন দিয়েছেন পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। ২৫:এপ্রিল ২৪ ইং বৃহস্পতিবার দুপুরে পার্টির মহাসচিব কাজী মো. মামুনূর রশিদের সুপারিশক্রমে দলের শীর্ষ নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে চেয়ারম্যান দ্বিতীয় দফার তালিকায় স্বাক্ষর করেন। পরে পার্টির মহাসচিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ওই তালিকা প্রকাশ করা হয়। এতে বলা হয় পর্যায়ক্রমে কমিটির বাকি পদ পদবি ও সদস্যদের নাম ঘোষণা করা হবে। এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহবায়ক বোয়ালখালীর কৃতি সন্তান আমান উল্লা আমান কে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটিতে ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব পটিয়ার কৃতি সন্তান আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনার’কে এক নং যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদায়ন করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টি আহবায়ক আমান উল্লা আমান ৪০ বছর যাবত জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত তিনি ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতিক নিয়ে বোয়ালখালী আসন থেকে নির্বাচন করে বিপুল ভোটে পেয়েছিলেন। এর আগে তিনি জাতীয় পার্টি চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ ১৯৯১ সালে ষড়যন্ত্র মামলায় কারাগারে থাকায় এরশাদ মুক্তি আন্দোলনে রাজপথে কঠোর কর্মসূচি পালন করেছে। তিনি একবার বোয়ালখালী উপজেলার চেয়ারম্যান নির্বাচন করে মুল আলোচনায় আসেন জাতীয় পার্টি নেতা আমান উল্লা আমান।

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টি সদস্য সচিব সাবেক কমিশনার আলহাজ্ব নুরুল ইসলাম জাতীয় পার্টি রাজনীতিতে প্রায় ৪০ বছর জড়িত। বর্নাঢ্য রাজনীতিতে তিনি পটিয়া পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন। দক্ষিণ চট্টগ্রামে জাতীয় পার্টির রাজনীতিতে তিনি বেশ সুপরিচিত ও জনপ্রিয় নেতা। বলতে গেলে জাতীয় পার্টি প্রয়াত ভাইস চেয়ারম্যান সাবেক পটিয়া পৌরসভার মেয়র মরহুম শামসুল আলম মাষ্টারের পরে তার জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে। শামসুল আলম মাষ্টার মৃত্যুবরণ করার পর এখনো নুরুল ইসলাম কমিশনার জাতীয় পার্টি হাল ধরেছেন। এদিকে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে আমান উল্লা আমান ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনার এর নাম ঘোষণা দেওয়ায় জাতীয় পার্টি দক্ষিণ জেলার নেতা কর্মীদের মাঝে আনন্দ উল্লাস করতে দেখা যায়। স্থানীয় জাতীয় পার্টি নেতা কর্মীরা জানান, আমান উল্লা আমান ও নুরুল ইসলাম কমিশনার এর যোগ্য নেতৃত্বে জাতীয় পার্টি আরোও বেশি সুসংগঠিত ও শক্তি শালী হবে। স্থানীয় জাতীয় পার্টি নেতা কর্মীরা জাতীয় পার্টি চেয়ারম্যান বেগম রওশন এরশাদ ও মহাসচিব কাজী মামুন ধন্যবাদ জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

খুব শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

দেশের স্বাস্থ্যসেবা আরও জনবান্ধব ও প্রতিরোধভিত্তিক করতে শিগগিরই এক...

আরও ৪ শিশুর প্রাণ কেড়ে নিল হাম

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪...

হজের ব্যয় কমানোর ঘোষণা

আগামী ২০২৭ সালের হজে বাংলাদেশি হাজিদের ব্যয় অন্তত ৪০...

বিপিএল নিয়ে বড় ইঙ্গিত দিলেন তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–এর আগামী আসর নির্ধারিত সময়ে অনুষ্ঠিত...

আদালতে সোপর্দ ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড...

খুব শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

দেশের স্বাস্থ্যসেবা আরও জনবান্ধব ও প্রতিরোধভিত্তিক করতে শিগগিরই এক...

আরও ৪ শিশুর প্রাণ কেড়ে নিল হাম

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪...

হজের ব্যয় কমানোর ঘোষণা

আগামী ২০২৭ সালের হজে বাংলাদেশি হাজিদের ব্যয় অন্তত ৪০...

বিপিএল নিয়ে বড় ইঙ্গিত দিলেন তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–এর আগামী আসর নির্ধারিত সময়ে অনুষ্ঠিত...

আদালতে সোপর্দ ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড...

সর্বশেষ

খুব শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

দেশের স্বাস্থ্যসেবা আরও জনবান্ধব ও প্রতিরোধভিত্তিক করতে শিগগিরই এক...

আরও ৪ শিশুর প্রাণ কেড়ে নিল হাম

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪...

হজের ব্যয় কমানোর ঘোষণা

আগামী ২০২৭ সালের হজে বাংলাদেশি হাজিদের ব্যয় অন্তত ৪০...

বিপিএল নিয়ে বড় ইঙ্গিত দিলেন তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)–এর আগামী আসর নির্ধারিত সময়ে অনুষ্ঠিত...