back to top

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে হচ্ছে নজরকাড়া ‘স্টিল আর্চ ব্রিজ’, ১২১ মিটারে মাত্র একটি স্প্যান

kbctgbd
২ এপ্রিল ২০২৪ ১:২৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :

পটিয়া-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা খালের ওপর পুরাতন ভেল্লাপাড়া ব্রিজের দক্ষিণ পাশে ৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে স্টিল আর্চ ব্রিজ। পুরো ব্রিজের ১২১ মিটারে মাত্র একটি স্প্যান থাকবে। যার কারণে নদীর বা খালের মধ্যে কোনো পিলার থাকছে না। এতে পলি জমে নাব্যতা সৃষ্টির কোনো সম্ভাবনাও নেই। পুরনো কংক্রিটের ব্রিজটির পাশাপাশি নির্মিত স্টিল আর্চ ব্রিজটি নির্মাণ করা হলে মহাসড়কের যানজট কমবে।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের আওতায় পটিয়ার প্রবেশদ্বার শিকলবাহা খালের উপর ভেল্লাপাড়া ব্রিজটি পুরোনো পিসি গার্ডার ব্রিজের পাশাপাশি দক্ষিণে নির্মিত হতে যাচ্ছে স্টিল আর্চ ব্রিজটি। গত বছরের সেপ্টেম্বর মাসের শেষের দিকে এ ব্রিজের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে এনডিই (ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স), হাসান টেকনো ও মাসুদ হাইটেক যৌথভাবে এ ব্রিজ নির্মাণের কাজ পান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ইতোমধ্যে এ ব্রিজটি নির্মাণের জন্য অনুমোদন দিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সেতুর পাইলিংয়ের কাজ শুরু হয়েছে। যা আগামী বছরের জুনের দিকে শেষ হবে বলে জানা গেছে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ সূত্রে।

শিকলবাহা খালের ওপর ভেল্লাপাড়া কংক্রিট ব্রিজের দক্ষিণ পাশ ঘেঁষে নির্মিতব্য এ ব্রিজের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, পুরো ব্রিজের ১২১ মিটারে মাত্র ১টি স্প্যান থাকবে। যার কারণে নদীর বা খালের মধ্যে কোনো পিলার থাকছে না। এতে পলি জমে নাব্যতা সৃষ্টির কোনো সম্ভাবনাও নেই। নৌ চলাচলেও কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হবে না। এই সেতুর দৈর্ঘ্য ১২১ মিটার এবং প্রস্থ হবে ১৫ দশমিক ৫০ মিটার। সেতুর দুই পাশের পিলারে ২০টি করে পাইল থাকবে। যার প্রতিটির দৈর্ঘ্য হবে ৪০ মিটার এবং ডায়ামিটার ১ দশমিক ২০ মিটার। ব্রিজটি ২০২৩-২০২৪ অর্থবছরে সরকারি অর্থায়নে নির্মিত হচ্ছে। যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটি টাকা।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন, স্টিল আর্চ ব্রিজ খুবই দৃষ্টিনন্দন। জাপানে এ ধরনের প্রচুর ব্রিজ রয়েছে। এছাড়াও উন্নত বিশ্বে এর কদর খুব বেশি। এ হিসেবে শিকলবাহা (ভেল্লাপাড়া) খালের ওপর ব্রিজটি নির্মিত হলে আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন মাইলফলক হিসেবে দৃষ্টান্ত স্থাপন হবে। পাশাপাশি পুরনো কংক্রিটের তৈরি ব্রিজটিও থাকবে। যার কারণে একসঙ্গে দুটি ব্রিজ থাকায় মহাসড়কে যানজট কমবে।

এ ব্রিজ অন্যান্য কংক্রিট ব্রিজের মতোই লোড নিতে সক্ষম হবে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

দুর্গন্ধে চাঞ্চল্য, ডোবায় মিলল নিখোঁজ বৃদ্ধের লাশ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর আবুল...

ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপে মিলল জীবিত কুকুর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে...

দেশজুড়ে চিরুনি অভিযানে গ্রেপ্তার ১ লাখ ৪১ হাজার

দেশজুড়ে চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭...

অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কত্বে বড় পরিবর্তনের আভাস...

গান থামিয়ে বললেন ‘আমিও বাবা হয়েছি’

কনসার্টের মঞ্চে দর্শকদের জন্য ব্যতিক্রমী এক আবেগঘন মুহূর্ত উপহার...

সর্বশেষ