রাজধানীর সাইন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রোববার দুপুর সোয়া ১২টার দিকে সাইন্সল্যাব সংলগ্ন গ্রিন রোডের মুখে এ ঘটনা ঘটে। এর আগে আইডিয়াল কলেজের সামনে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয় বলে জানা গেছে। পরে শিক্ষার্থীরা সাইন্সল্যাব এলাকায় অবস্থান নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
সংঘর্ষের কারণে সাইন্সল্যাব মোড়ের আশপাশের সড়কগুলোতে যান চলাচলে বিঘ্ন ঘটে। তৈরি হয় যানজটও।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সাইন্সল্যাব এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি থানা থেকে পুলিশ সদস্যরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপ্রীতিকর ঘটনা এড়াতে উভয় কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে এবং শিক্ষার্থীদের কলেজের ভেতরে রাখার ব্যবস্থা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছে।
আরু|



