back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চবির ক্যাম্পাসে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন

নিজস্ব প্রতিবেদক
২২ জুন ২০২৬ ১:৪৭ অপরাহ্ণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ক্যাম্পাসে আলোচনা ও সমালোচনা চলছে।

সোমবার (২২ জুন) ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, শহীদ মিনার ও রেলক্রসিং এলাকায় ৭ থেকে ৮টি মোটরসাইকেলে কয়েকজন নেতাকর্মী শোডাউন করছেন।

ভিডিও ধারণের সময় আশপাশে মানুষের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, সকালে কোনো এক সময়ে এই শোডাউনটি অনুষ্ঠিত হয়।

এ সময় তাদেরকে ‘মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস’, ‘শেখ শেখ মুজিব’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এমন বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

ভিডিওতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ারকে শোডাউনের নেতৃত্ব দিতে এবং বক্তব্য দিতে দেখা যায়।

তিনি বলেন, ৫ আগস্টের ঘটনাকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে দাবি করেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী তারা ফিরে এসেছেন এবং বিশ্ববিদ্যালয়কে “জামায়াত-শিবিরের মিনি ক্যান্টনমেন্ট বা আতুড়ঘর” হতে দেবেন না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন গণমাধ্যমকে বলেন, ভিডিওটি তিনি দেখেছেন। তবে এটি কখন ধারণ করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি যাচাই-বাছাই করে সত্যতা নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ