back to top

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ল্যাপটপ ব্যাগে ইয়াবা পাচার, নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
২১ জুন ২০২৬ ৫:১৩ অপরাহ্ণ
কক্সবাজার বিমানবন্দর দিয়ে পাচারের সময় ৯ হাজার ৮২৫ পিস ইয়াবাসহ জেসমিন আক্তার নামে এক নারী যাত্রীকে আটক করেছে সিভিল এভিয়েশন সিকিউরিটি।

রোববার (২১ জুন) বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে তল্লাশির সময় তাকে আটক করা হয়।

আটক জেসমিন আক্তার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকার চাঁদপুর শ্বেতছড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত হারুন মিয়া এবং মায়ের নাম মৃত শাহেনা আক্তার।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক জানান, নভোএয়ারের ঢাকাগামী ‘ভিকিউ-৯২২’ ফ্লাইটের যাত্রী হিসেবে জেসমিন আক্তার বোর্ডিং পাস সংগ্রহ করেন। পরে অভ্যন্তরীণ হোল্ড লাগেজ স্ক্যানিং জোনে তার ল্যাপটপ ব্যাগটি স্ক্যানারে সন্দেহজনক হিসেবে শনাক্ত হয়।

এ সময় সিভিল এভিয়েশনের দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মী রাকেশ দে ব্যাগটি বিস্তারিতভাবে পরীক্ষা করে বিশেষ কারসাজির বিষয়টি শনাক্ত করেন।

দেখা যায়, ল্যাপটপ ব্যাগের দুই পাশের শকপ্রুফ ফোমের ভেতরে বিশেষ কৌশলে সেলাই করে স্তরে স্তরে ইয়াবা ট্যাবলেট লুকিয়ে রাখা হয়েছে।

পরে ব্যাগটি কেটে তল্লাশি চালিয়ে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা ৯ হাজার ৮২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই জেসমিন আক্তারকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত ইয়াবাসহ আটক নারীকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৭ সালে কাজাখস্তানে পবিত্র রমজান মাস শুরু হতে পারে...

দুই ট্রেনের ভয়াবহ দুর্ঘটনা, নিহত বেড়ে ৬৪

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৪...

প্লাস্টিক বর্জ্যে বিপন্ন সৈকত, সচেতনতা ফেরাতে ১২ ‘বর্জ্যমানব’

পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক বর্জ্যে দূষিত হচ্ছে কক্সবাজার সমুদ্রসৈকত...

চট্টগ্রামে দুই হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত ডেভিড ইমনকে দুটি হত্যা মামলায় মোট সাত...

রাঙ্গুনিয়ায় বিলের পাশে মিলল দুই হাত বিচ্ছিন্ন মরদেহ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে খুন হয়েছেন মো....

সর্বশেষ