back to top

বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ড ভোটে সভাপতি নির্বাচিত তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ক্রিকেটে এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। মাঠের সফল অধিনায়ক তামিম ইকবাল এবার বসলেন দেশের ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ আসনে। শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়ে বিসিবির ১৮তম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এই দেশসেরা ওপেনার।

বিসিবির নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে আগামী চার বছর দেশের ক্রিকেটকে নেতৃত্ব দেবেন তিনি। একই সাথে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

বিসিবি নির্বাচনের মূল আকর্ষণ ছিল ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২)। ১৬ জন প্রার্থীর মধ্যে ১২ জন এই ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হন। তবে সবাইকে ছাড়িয়ে ভোটের মাঠেও সর্বোচ্চ রান সংগ্রাহকের মতোই শীর্ষস্থান ছিনিয়ে নিয়েছেন তামিম।

  • মোট ভোটার: ৭৬ জন (ভোট কাস্ট হয়েছে ৭৪টি)
  • তামিমের প্রাপ্ত ভোট: ৭৩টি (নির্বাচনের সর্বোচ্চ)
  • অন্যান্য শীর্ষ ভোট: সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু (৭২ ভোট), মাসুদুজ্জামান (৭০ ভোট)।

বিপুল ভোটের এই ব্যবধানই প্রমাণ করে, দেশের ক্রিকেট সংগঠক ও ক্লাব প্রতিনিধিরা তামিমের ক্রিকেটীয় মেধা ও নেতৃত্বের ওপর কতটা আস্থা রাখছেন।

এক নজরে বিসিবির নতুন পরিচালনা পর্ষদ (পরিচালকবৃন্দ)

  • ক্যাটাগরি-১ (বিভাগীয় প্রতিনিধি): সাইদ বিন জামান ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ (ঢাকা), মিনহাজুল আবেদীন ও মঈন উদ্দিন চৌধুরী (চট্টগ্রাম), শফিকুল আলম ও শান্তনু ইসলাম (খুলনা), মীর শাকরুল আলম (রাজশাহী), মির্জা ফয়সল আমীন (রংপুর), আব্দুল কাইয়ুম চৌধুরী (সিলেট), মিজানুর রহমান (বরিশাল)।
  • ক্যাটাগরি-২ (ক্লাব প্রতিনিধি): তামিম ইকবাল, মাসুদুজ্জামান, ফাহিম সিনহা, আসিফ রব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ ও সাকিফ আহমেদ।
  • ক্যাটাগরি-৩: সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

গত দুই মাস ধরে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছিলেন তামিম। আজ রবিবার (৭ জুন) নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষে তিনি পূর্ণ মেয়াদে সভাপতি নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় সভাপতি পদে ভোটের প্রয়োজন হয়নি।

ভোটগ্রহণকে কেন্দ্র করে আজ সকাল থেকেই মিরপুর হোম অব ক্রিকেটে ছিল উৎসবের আমেজ। সাবেক ও বর্তমান ক্রিকেটার, দেশের নামী দামী ক্লাব কর্মকর্তা এবং সংগঠকদের উপস্থিতিতে মুখর ছিল বিসিবি চত্বর।

এতদিন ব্যাটে-বলে মাঠের ক্রিকেট নিয়ন্ত্রণ করলেও, এবার তামিম ইকবালের সামনে ভিন্ন পিচ। ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়ন, আন্তর্জাতিক পর্যায়ে বিসিবির ক্রিকেট কূটনীতি, অবকাঠামোগত উন্নয়ন এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার মতো বড় বড় চ্যালেঞ্জ সামলাতে হবে তাকে। মাঠের ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ এবার ড্রেসিংরুম ছেড়ে বোর্ডের এসি রুমে কতটা সফল হন, তা দেখতে মুখিয়ে আছে পুরো দেশের ক্রিকেটাঙ্গন।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

নতুন বিতর্কে হাসিনার সাক্ষাৎকার

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাপ্রবাহ...

‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

নেত্রকোনা শহরের জয়ের বাজার মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন...

আমাজনের হৃদয়ে বিশ্বকাপের রঙ

বিশ্ব ফুটবলে তারকা ফুটবলার জন্ম দেওয়ার দেশ ব্রাজিল। অভাব-অনটনের...

বাবার বুকে ফিরলেন ২৭ বছরের বিচ্ছিন্ন সন্তান

২৭ বছরের দীর্ঘ এক অপেক্ষার অবসান। যে বাবার নামের...

৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের পথে

দীর্ঘদিন ধরে তীব্র আর্থিক সংকটে থাকা পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক...

সর্বশেষ