বাংলাদেশের সাংবাদিকদের জন্য বিনামূল্যে সাংবাদিকতা ও জনসংযোগ বিষয়ে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত সরকার।
ভারতের ‘ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’ আইটেক কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে হায়দরাবাদের ড. মারি চান্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে।
আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে সাত দিনের এই প্রশিক্ষণ।
এতে অর্থনীতি, অর্থসংস্থান, বাণিজ্য ও জ্বালানি খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক তৈরি, কৌশলগত যোগাযোগ এবং সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।
শুধু শ্রেণিকক্ষের প্রশিক্ষণ নয়, অংশগ্রহণকারীদের জন্য থাকছে হায়দরাবাদের হাইটেক সিটি পরিদর্শন, স্টার্টআপ ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় এবং দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ। প্রশিক্ষণ শেষে দেওয়া হবে সনদপত্র।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- নির্বাচিত সাংবাদিকদের ঢাকা থেকে যাতায়াতের বিমানভাড়া, প্রশিক্ষণ ফি, থাকা-খাওয়া এবং দৈনন্দিন ভাতাসহ সব খরচ বহন করবে ভারত সরকার।
তবে এই সুযোগ পাবেন ৫ থেকে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। আগ্রহীদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত গুগল ফর্মে আবেদন করতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত হলে নিজ নিজ গণমাধ্যম প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র বা এনওসি জমা দিতে হবে।
আরু|



