back to top

রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের

নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট ২০২৬ ১:৩৫ অপরাহ্ণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনায় মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে তিন দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দিয়েছে ভারতের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক পদক্ষেপ না নিলে মেটার ‘সেফ হারবার’ আইনি সুরক্ষা প্রত্যাহারের সুপারিশ করা হতে পারে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি এই ঘটনাকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ হিসেবে উল্লেখ করেছে।

কমিটির দাবি, ‘সেফ হারবার’ সুবিধা বাতিল হলে সরকারের অনুমোদন সাপেক্ষে মেটার কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়েরের পথ সহজ হবে।

বিতর্কের সূত্রপাত হয় ২৩ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে। প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশের তরুণদের উদ্দেশে দেওয়া ওই সেলফি ভিডিওটি মেটা সাময়িকভাবে সীমাবদ্ধ করে। পরে সমালোচনার মুখে ভিডিওটি পুনরায় চালু করা হয়।

ঘটনার পর মেটা একে কারিগরি ত্রুটি বলে ব্যাখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করলেও ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সেই ব্যাখ্যাকে যথেষ্ট গ্রহণযোগ্য নয় বলে জানায়।

এদিকে একই বৈঠকে শিশু যৌন নির্যাতনমূলক কনটেন্ট (CSAM) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি অশ্লীল কনটেন্ট ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংসদীয় কমিটি।

এ বিষয়ে মেটার পাশাপাশি গুগল, ইউটিউব, এক্স, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটকে কঠোরভাবে আইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবে জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর (NCRB) তথ্য তুলে ধরে বলেন, ভারতে শিশুদের বিরুদ্ধে সাইবার অপরাধ উদ্বেগজনক হারে বাড়ছে। তিনি শিশুদের যৌন শোষণমূলক কনটেন্ট এবং এআই-নির্ভর ভুয়া অশ্লীল ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়াকে জঘন্য অপরাধ আখ্যা দিয়ে সব ডিজিটাল প্ল্যাটফর্মকে আইন মেনে চলার আহ্বান জানান।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বাংলাদেশসহ ৮ দেশকে হিমালয় অঞ্চলে বড় প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কতা

হিমালয়ের দ্রুত গলে যাওয়া হিমবাহ ও অস্থিতিশীল হয়ে পড়া...

বিএনপি নিজেদের দলীয় স্বার্থ আদায়ে সরকারে গেছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ...

লোহাগাড়ায় ফুটসাল লীগের ফাইনাল, প্রধান অতিথি এটিএম জাহিদ চৌধুরী

চট্টগ্রামের লোহাগাড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘আন্তঃ লোহাগাড়া ডায়নামিক...

প্রশিক্ষণ ও সনদে অভিন্ন ব্যবস্থা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে...

জাতীয় গ্রিডে যুক্ত হলো তিতাসের নতুন গ্যাস

দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে...

সর্বশেষ