back to top

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের দুর্দান্ত শুরু

নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ণ

সাফ চ্যাম্পিয়নশিপে জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বদলি হিসেবে মাঠে নেমে জয়সূচক গোলটি করেন মোহাম্মদ ইব্রাহীম।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে রাকিব হোসেনের ক্রস থেকে গোলের সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেননি স্বাগতিকরা। বক্সের বাইরে থেকে জামাল ভূঁইয়ার নেওয়া জোরালো শটও ভুটানের রক্ষণে বাধা পায়।

১৮ মিনিটে রাকিবের ক্রস থেকে বিশ্বনাথ ঘোষের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ২৫ মিনিটে আরও একটি সহজ সুযোগ নষ্ট করেন তিনি। এরপর ৩৯ মিনিটে ভুটান গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন বিশ্বনাথ। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

বিরতির পরও গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। শেষ পর্যন্ত বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহীমের হাত ধরেই আসে কাঙ্ক্ষিত সাফল্য। ৬৫ মিনিটে বিশ্বনাথ ঘোষের পরিবর্তে মাঠে নামেন তিনি। মাঠে নামার মাত্র চার মিনিট পর, ৬৯ মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন ইব্রাহীম।

জায়ান আহমেদের ক্রস থেকে শামিত সোমের হেড পেয়ে দারুণ ফিনিশিংয়ে বল জালে পাঠান এই ফরোয়ার্ড। তার এই গোলেই নিশ্চিত হয় বাংলাদেশের ১-০ গোলের জয়।

ম্যাচের আগে ওয়ার্মআপের সময় চোট পাওয়ায় অধিনায়ক তপু বর্মণ খেলতে পারেননি। তার পরিবর্তে একাদশে সুযোগ পান কাজেম শাহ। অধিনায়কের দায়িত্ব পালন করেন জামাল ভূঁইয়া।

এই জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেল বাংলাদেশ। আগামী ১১ নভেম্বর নিজেদের দ্বিতীয় ও শেষ গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল। ২০০৩ সালের পর আবারও সাফের শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

মধ্যরাতে ফেসবুকে পরীমনির রহস্যময় স্ট্যাটাস

মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রহস্যময় এক স্ট্যাটাস দিয়ে নতুন...

টেকনাফের দুর্গম পাহাড়ে রক্তক্ষয়ী অভিযান, উদ্ধার ৫৭, সেনাসদস্য নিহত

কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে ভয়াবহ...

বাংলাদেশের দিকে নজর ভারতের

বাংলাদেশে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও সার্বিক পরিস্থিতির ওপর নজর...

বাড়ি থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে জাহেদ বেপারী (৫০) নামে...

সাবেক মন্ত্রীসহ ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির পেছনে কারা অর্থ জুগিয়েছেন, তা...

সর্বশেষ