back to top

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইডির জালে তৃণমূল, ৪৪০ কোটি রুপির ব্যাংক হিসাব ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক
৯ জুলাই ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস-এর ৪৪০ কোটি রুপি সমপরিমাণ ব্যাংক হিসাব ফ্রিজ করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ‘কেয়ারওয়েল এভিয়েশন’ নামে একটি বেসরকারি বিমান পরিষেবা প্রতিষ্ঠানের সঙ্গে সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে ভারতের প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)-এর আওতায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ, রাজারহাট-নিউটাউনসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় ইডি। অভিযানে ‘কেয়ারওয়েল এভিয়েশন’-এর কার্যালয় ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বাসভবনেও তল্লাশি চালানো হয়।

ইডির দাবি, তদন্তে তৃণমূল কংগ্রেসের একটি ব্যাংক হিসাব থেকে প্রায় ১৬০ কোটি রুপির সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এই অর্থ ‘কেয়ারওয়েল এভিয়েশন’ এবং তাদের সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ তদন্ত সংস্থাটির।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, ‘কেয়ারওয়েল এভিয়েশন’ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ দলটির শীর্ষ নেতাদের বিমান ও হেলিকপ্টার ভাড়া দিয়ে থাকে। অভিযোগ অনুযায়ী, দলীয় তহবিল থেকে পাওয়া অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি একটি বিমান ও একটি অগুস্টা হেলিকপ্টার কিনে, যা পরে তৃণমূল নেতাদের কাছেই ভাড়া দেওয়া হতো। এই লেনদেনের মাধ্যমে দলীয় অর্থের অপব্যবহার বা অর্থপাচারের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে ইডি।

এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়র নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ইডির এই পদক্ষেপকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘বেআইনি’ বলে দাবি করেছে।

দলটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, তৃণমূলের সব ধরনের অনুদান ও আর্থিক লেনদেন নিয়ম মেনে ভারতের নির্বাচন কমিশন ও আয়কর বিভাগকে জানানো হয়েছে। এসব তথ্য প্রতি বছর প্রকাশ করা হয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে। নির্বাচনী বন্ড সম্পর্কিত তথ্যও সরকারের কাছে রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিরোধী রাজনৈতিক দলকে লক্ষ্যবস্তু করতে তদন্তকারী সংস্থার অপব্যবহার করা হচ্ছে, যা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সমান রাজনৈতিক সুযোগের নীতির পরিপন্থী।

তবে ইডি জানিয়েছে, তদন্ত এখনো চলমান রয়েছে এবং আর্থিক লেনদেনের প্রকৃত উৎস ও ব্যবহারের বিষয়ে আরও অনুসন্ধান করা হচ্ছে। এখন পর্যন্ত এ ঘটনায় আদালতে কোনো চূড়ান্ত রায় হয়নি এবং অভিযোগগুলো তদন্তাধীন।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৪ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায়...

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা: শিক্ষার্থী-অভিভাবকদের তীব্র ক্ষোভ

বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যেই দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬...

বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

ভারতের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট না হলেও নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বিমসটেক...

উপজেলা স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ডায়ালাইসিস সুবিধা

দেশের মানুষের দোরগোড়ায় কিডনি চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি...

সর্বশেষ