back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আটক ৫০ বাংলাদেশিকে সীমান্তে পাঠাচ্ছে ভারত

নিজস্ব প্রতিবেদক
৪ জুলাই ২০২৬ ১২:১০ অপরাহ্ণ

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর একটি বিশেষ আটক কেন্দ্রে থাকা ৫০ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে পশ্চিমবঙ্গে স্থানান্তর করা হয়েছে। তাদের কঠোর পুলিশি নিরাপত্তায় সীমান্ত এলাকায় নেওয়া হচ্ছে। সেখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তর করবে।

শনিবার (৪ জুলাই) ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানান্তর হওয়া ৫০ জনের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ছয়জন নারী। তারা তামিলনাড়ুর সালেম জেলার আত্তুর তালুক কার্যালয় ভবনের ভেতরে স্থাপিত বিশেষ আটক কেন্দ্রে ছিলেন। বাংলাদেশে প্রত্যাবাসনের আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গত ৩ জুলাই তাদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে তিনটি পুলিশ ভ্যানে করে তিরুচিরাপল্লীতে নেওয়া হয়।

সেখান থেকে হাওড়া এক্সপ্রেস ট্রেনের একটি বিশেষ বগিতে করে তাদের পশ্চিমবঙ্গের উদ্দেশে পাঠানো হয়। পুরো যাত্রাপথে সালেম আর্মড পুলিশের কর্মকর্তা শক্তিভেলের নেতৃত্বে ৪০ সদস্যের একটি সশস্ত্র পুলিশ দল নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের হরিদাসপুর-পেট্রাপোল স্থলবন্দর সীমান্তে বিএসএফের কাছে হস্তান্তর করা হবে। পরে বিএসএফ বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠাবে।

ভারতীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আত্তুরের বিশেষ আটক কেন্দ্রটি অবৈধভাবে ভারতে প্রবেশ বা অবস্থানকারী বিদেশি নাগরিকদের রাখার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে সেখানে আরও ১৩০ জনের বেশি বিদেশি নাগরিক রয়েছেন। তাদের মধ্যে কারও বিরুদ্ধে মামলা বিচারাধীন, আবার কেউ জামিনে মুক্ত থাকলেও প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় ওই কেন্দ্রে অবস্থান করছেন।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ