back to top

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জলদস্যুদের ভারতে আনা উপলক্ষে জাহাজে নিরাপত্তা জোরদার

kbctgbd
২৩ মার্চ ২০২৪ ২:৫৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

জাহাজ ছিনতাইকারী সোমালি জলদস্যুদের বিচারের জন্য ভারতে আনা হয়েছে।

আটক ৩৫ সোমালি জলদস্যুকে বিচারের জন্য ভারতের মুম্বাইয়ে আনা হয়েছে। কয়েকদিন আগে এই জলদস্যুদের ছিনতাই করা একটি জাহাজ পুনরুদ্ধার এবং কয়েকজন জিম্মিকে উদ্ধার করেছিল ভারতীয় নৌবাহিনী। শনিবার ( ২৩ মার্চ) এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।

জলদস্যুদের ভারতে আনা উপলক্ষে জাহাজে নিরাপত্তা জোরদার।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বরে আরব সাগরের উত্তরে সোকোত্রার পূর্বে মাল্টার পতাকাবাহী ‘এমভি রুয়েন’ নামের বুলগেরীয় জাহাজটিকে ছিনতাই করে সোমালি জলদস্যুরা। জাহাজটির উদ্ধারে অভিযান চালায় ভারতীয় নৌবাহিনী। ওই উদ্ধার অভিযানের নেতৃত্ব দিয়েছিল ‘আইএনএস কলকাতা’।

ভারতীয় নৌ কমান্ডোরা ১৭ মার্চ সোমালিয়ার উপকূল থেকে প্রায় ২৬০ নটিক্যাল মাইল দূরে জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। এরপর জাহাজটির ১৭ জন ক্রুকে উদ্ধার করে। এর মধ্যে নয়জন মিয়ানমারের, সাতজন বুলগেরিয়ার এবং অ্যাঙ্গোলার একজন।

শনিবার রাতে আটক সোমালি জলদস্যুদের পুলিশ হেফাজতে নেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

২০১১ সালে সোমালি জলদস্যুদের ছিনতাই বেড়ে যাওয়ার সময় নৌবাহিনী এর সঙ্গে জড়িতদের ভারতে বিচার ও কারাদণ্ড দিত। তবে সাম্প্রতিক মাসগুলোতে নৌবাহিনী জাহাজগুলোকে পুনরুদ্ধার করা ও ক্রুদের উদ্ধার করা শুরু করেছে। সেইসঙ্গে নিরস্ত্র জলদস্যুদের সমুদ্রে ছেড়ে দিয়েছে তারা।

এক দশকেরও বেশি সময়ের মধ্যে এবারই প্রধম জলদস্যুদের বিচারের মুখোমুখি করার জন্য ভারতে নিয়ে আসার ঘটনা ঘটল। নৌবাহিনীর মুখপাত্র বিবেক মাধওয়াল এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন।

ভারতের জলদস্যুতাবিরোধী আইনের অধীনে আটক জলদস্যুরা যদি কাউকে হত্যা বা হত্যা চেষ্টার সঙ্গে জড়িত বলে প্রমাণ হয় তাহলে তাদের মৃত্যুদণ্ড হতে পারে।

বিবৃতিতে বলা হয়, গত ১৬ মার্চ ৪০ ঘণ্টা ধরে অভিযান পরিচালনার পর জাহাজটিকে উদ্ধার করে নৌবাহিনী। কমান্ডোরা একটি সামরিক সি-১৭ বিমান থেকে প্যারাশুটের মাধ্যমে জাহাজটিতে নামে এবং সফলভাবে আক্রমণ পরিচালনা করে। এসময় ৩৫ জন সোমালি জলদস্যু আত্মসমর্পণ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শিল্পায়নের পথে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন...

থামছে না হামের তাণ্ডব, আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত ২৪...

চট্টগ্রামে পুলিশের হাতে ধরা ২ সন্ত্রাসী

চট্টগ্রাম নগরীতে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ শীর্ষ...

এসএসসি ও সমমানের ফল প্রকাশের ঘোষণা

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার...

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে ক্ষতিকর...

সর্বশেষ