back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশব্যাপী ডেঙ্গুর থাবা, আক্রান্ত ও মৃত্যু দুটিই ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক
২৪ জুন ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ

বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশে আবারও বাড়তে শুরু করেছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৭ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ দুই মৃত্যুর ঘটনায় চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। আর এ বছর এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৩১৭ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৫৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ জন, ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ১১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং খুলনা বিভাগে ১৬ জন রয়েছেন।

এদিকে চলতি বছরের শুরু থেকে ১৯ জুন পর্যন্ত দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এখনো যেসব জেলায় ডেঙ্গু রোগী পাওয়া যায়নি সেগুলো হলো—শরীয়তপুর, মৌলভীবাজার, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়।

তুলনামূলকভাবে গত বছরের একই সময়ের চেয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে বর্ষা বাড়ার সঙ্গে সঙ্গে সংক্রমণও দ্রুত বৃদ্ধি পেতে পারে। গত বছর ১৯ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭ হাজার ৭৭ জন এবং মারা যান ৩০ জন।

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে ১৯ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। পাশাপাশি রাজধানীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে দুই সিটি করপোরেশন মশক নিধন ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পরিষ্কার পানি দ্রুত অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন

ঢাকার আশুলিয়া থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় মোসা. সিমু...

চট্টগ্রামে ডেঙ্গুর বলি অন্তঃসত্ত্বা শিক্ষিকা, বাঁচল না গর্ভের শিশুও

চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহতায় প্রাণ গেল এক অন্তঃসত্ত্বা নারী ও...

ডেভিড ইমন-কালা মোবারকের পর এবার পুলিশের জালে ‘ডাবা হারুন’

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী...

সর্বশেষ