back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডকে স্তব্ধ করে ফাইনালের মঞ্চে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৬ ৩:২৬ পূর্বাহ্ণ

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে। সেমিফাইনালে এক গোল পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের দুই গোলে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপার লড়াইয়ে উঠেছে লিওনেল স্কালোনির দল।

যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপর সমতায় ফিরতে একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা।

৬৪তম মিনিটে লিয়ান্দ্রো পারেদেসের বদলি হিসেবে মাঠে নেমে নিকোলাস গঞ্জালেস আর্জেন্টিনার আক্রমণে নতুন গতি আনেন। ৬৯তম মিনিটে লিওনেল মেসির ক্রস থেকে তার শক্তিশালী হেড দারুণ দক্ষতায় রুখে দেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।

৭২তম মিনিটে একসঙ্গে তিন পরিবর্তন আনেন কোচ লিওনেল স্কালোনি। মাঠে নামেন রদ্রিগো দে পল, গঞ্জালো মন্তিয়েল ও নিকোলাস ওতামেন্দি। এরপর ৭৬তম মিনিটে দে পলের ক্রস থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড পোস্টে লেগে ফিরে আসে। কিছুক্ষণ পর গঞ্জালেসের আরেকটি হেড লক্ষ্যভ্রষ্ট হয়।

শেষদিকে আক্রমণের তীব্রতা আরও বাড়ায় আর্জেন্টিনা। ৮৪তম মিনিটে এনজো ফার্নান্দেজের দূরপাল্লার শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন পিকফোর্ড। তবে পরের মিনিটেই সেই কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে মেসির পাস পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে সমতা ফেরান এনজো।

সমতায় ফেরার পরও থেমে থাকেনি আর্জেন্টিনা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে (৯০+২) মেসির নিখুঁত ক্রসে লাউতারো মার্টিনেজের হেড জালে জড়িয়ে গেলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। শেষ পর্যন্ত এই ব্যবধানই ধরে রেখে ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা।

এই জয়ে শিরোপা ধরে রাখার স্বপ্ন আরও উজ্জ্বল হলো আর্জেন্টিনার। ফাইনালে তারা মুখোমুখি হবে স্পেনের, যারা অপর সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ