back to top

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে হবে

নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৬ ১০:৩৩ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের বিরুদ্ধে আপিল করার সময়সীমা ইতোমধ্যে শেষ হয়ে গেছে। তাই তার আর আপিলের সুযোগ নেই এবং আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা উচিত।

বুধবার (১৫ জুলাই) জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ অডিটোরিয়ামে জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘স্মৃতিগাঁথায় জুলাই বিপ্লবের দিনগুলি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি শেখ হাসিনার একটি সাক্ষাৎকারে তিনি ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের কথা বলেছেন। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিমানবন্দর থেকেই গ্রেপ্তার করতে হবে।

তিনি দাবি করেন, সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই। তবে আপিলের বিষয়টি নিয়ে যে আলোচনা হয়েছে, সে বিষয়ে তার বক্তব্য, আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য নির্ধারিত ৩০ দিনের মধ্যে শেখ হাসিনার পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। ফলে আইনগতভাবে সেই সুযোগ আর অবশিষ্ট নেই।

তিনি আশা প্রকাশ করেন, সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের রায় বহাল রেখে তা কার্যকরের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। গবেষণাভিত্তিক ও গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে শিক্ষক এবং উপাচার্য নিয়োগে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তিনি।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ১৫ জুলাইয়ের হামলায় জড়িতদের তালিকা প্রকাশ করে দ্রুত তাদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ওই হামলাকে সমর্থন বা বৈধতা দিয়েছেন বলে যেসব শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আলোচনা সভায় তিনি আরও বলেন, “জুলাই নিয়ে অবশ্যই রাজনীতি করতে হবে। কারণ নতুন বাংলাদেশের রাজনীতি হবে জুলাইয়ের চেতনার রাজনীতি। আমরা আর স্বৈরতন্ত্রে ফিরে যেতে চাই না। আমরা গণতান্ত্রিক, বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক এবং স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

১০ বিল পাসে পর্দা নামল বাজেট অধিবেশনের

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তথা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট...

সব সেবা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

দেশের বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা ও আর্থিক সহায়তা কর্মসূচির...

সেমিফাইনালে হারতেই ফ্রান্সে অস্থিরতা, গ্রেফতার ১৬২

স্পেনের কাছে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ২-০ গোলে হেরে...

নিখোঁজের ১২ দিন পর ঝোপে মিলল বৃদ্ধের কঙ্কাল

গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ দিন পর বাড়ির...

বাংলাদেশে নতুন বিনিয়োগের দ্বার খুলছে সৌদি আরব

বাংলাদেশের পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক (মেরিটাইম) খাতে বড় পরিসরে...

সর্বশেষ