back to top

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ১০ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

kbctgbd
২৮ অক্টোবর ২০২৩ ৩:৪৬ অপরাহ্ণ

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ১০ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার উত্তম কুমার প্রসাদ পাঠক ।

গ্রেফতারকৃতরা হলেন, ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার ভেবড়া গ্রামের পেশাল উদ্দিনের ছেলে মো. ইমাম হোসেন (৫০) ও কুড়িগ্রাম জেলার রৌমারী থানার খাটিয়ামারি গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে মো. নিজাম উদ্দিন (৪০)।

পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান, গতকাল শুক্রবার (২৭ অক্টোবর) রাতে জেলার পীরগঞ্জ উপজেলার জয় বাংলা মোড় রেল স্টেশন সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ হাজার পিচ ইয়াবাসহ তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, শুক্রবার সন্ধ্যা ৭টায় মাদক ব্যবসায়ী নিজাম উদ্দিন দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনে ১০ হাজার পিচ ইয়াবা বহন করে পীরগঞ্জ রেল স্টেশনে নেমে ইমাম উদ্দিনকে হস্তান্তর করার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করে ঠাকুরগাঁও ডিবি পুলিশের ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম ও সাইফুল ইসলামসহ একটি চৌকস দল। যার আনুমানিক মূল্য ৩০লক্ষ টাকা। এছাড়াও তাদের কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত মোটরসাইকেল, ট্রেনের টিকিট, সিমসহ মোবাইল ফোন জব্দ করা হয়।

এছাড়াও তাদের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখার এস আই মো. নবিউল ইসলাম (নবিন) বাদী হয়ে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন ।

উল্লেখ্য, মাদক কারবারি ইমাম হোসেন মাদকের সঙ্গে জাল টাকা কারবারের ও জড়িত। তিনি এর আগেও একাধিকবার আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। দীর্ঘদিন জেলে থাকার পর জামিনে বেরিয়ে আবারো মাদকসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন জেলার মাদক ও চোরা কারবারিদের সঙ্গে অবৈধ কারবার রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এসময় সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্  বিভাগের মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ বিভাগের মোছা. লিজা বেগম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবিরসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রামে ডেঙ্গুর ছোবল, একদিনে আক্রান্ত ৮৬

চট্টগ্রামে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন...

২২ দিন ইলিশ আহরণ বন্ধ, নজরদারিতে বাজার-আড়ত

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে...

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ধরা ৫০৮, উদ্ধার নানা আলামত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

কাশ্মীরে ১০০ দিনের বেশি ইন্টারনেট বন্ধ

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে টানা ১০০ দিনেরও বেশি সময় ধরে...

মীরসরাই সীমান্তে চোরাচালানের ৬ ভারতীয় গরু জব্দ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে ছয়টি ভারতীয়...

সর্বশেষ