back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পটিয়ার কুখ্যাত ছিনতাইকারী ব্যানেট সাইমন গ্রেপ্তার।

kbctgbd
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ

মোঃ বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।

চট্টগ্রামের পটিয়ায় ভয়ঙ্কর ছিনতাইকারী মো. সাইমন প্রকাশ ব্যানেট সাইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার দিবাগত রাতে পটিয়া পৌরসদরের বাস স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হত্যাসহ ১১টির অধিক মামলার আসামি ব্যানেট সাইমন পটিয়া পৌরসভার বাহুলী গ্রামের ব্যাংক বশরের বাড়ির আবু তাহেরের পুত্র।

জানা গেছে, মো. সাইমন প্রকাশ ব্যানেট সাইমন দীর্ঘদিন ধরে পটিয়ার বাইপাসসহ বিভিন্ন এলাকায় ধারালো অস্ত্র নিয়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছে। সর্বশেষ ১০ ফেব্রুয়ারি বিকেল ৪টায় মো. সোহেল নামে এক টাইলস মিস্ত্রি মোটরসাইকেল নিয়ে বাসায় যাওয়ার পথে পৌরসদরের পোস্ট অফিস এলাকায় তার গতিরোধ করে ধারালো চাকু বের করে ব্যানেট সাইমনসহ কয়েকজন তার মানিব্যাগে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ওইদিনই ভিকটিম সোহেল বাদী হয়ে ব্যানেট সাইমনসহ অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের প্রেক্ষিতে রোববার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে পৌরসভাস্থ বাস স্টেশন সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে পাঁকা রাস্তার উপর তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের আলামত হিসেবে ১ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।

পটিয়া থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, ব্যানেট সাইমন একজন ভয়ঙ্কর অপরাধী। সে ধারালো অস্ত্র নিয়ে প্রতিনিয়ত ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে পটিয়া থানায় হত্যা, অস্ত্র, দস্যুতা এবং মারামরি মামলাসহ ১১টির অধিক অভিযোগ পাওয়া যায়। তাকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রামের অন্যান্য থানায়ও মামলা থাকতে পারে বলে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে বিভিন্ন থানার সাথে যোগাযোগ প্রক্রিয়া চলমান রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ