back to top

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ আয়োজন নিয়ে পর্দায় ফিরছে ‘ইত্যাদি’

নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার ধারণ করা হয়েছে নদীঘেরা উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে। জেলার ইতিহাস, ঐতিহ্য, লোকজ সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের জীবনসংগ্রামকে কেন্দ্র করে সাজানো হয়েছে এবারের আয়োজন।

অনুষ্ঠানটির ধারণকাজ হয়েছে লক্ষ্মীপুর জেলা সদরের শতবর্ষী দালাল বাজার জমিদারবাড়ির স্মৃতিবিজড়িত নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে। অনুষ্ঠানকে ঘিরে জেলাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

এবারের পর্বে থাকছে দুটি বিশেষ গান। এর একটি গেয়েছেন লক্ষ্মীপুরের কণ্ঠশিল্পী তানজিনা রুমা ও ফেনীর শিল্পী সাজিয়া সুলতানা পুতুল। এছাড়া জেলার ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক একটি পরিচিতিমূলক নৃত্যগীতও থাকছে, যেখানে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা ও রাজিব।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী এবং লক্ষ্মীপুরের কৃতী সন্তান নিশাত মজুমদারের বিশেষ সাক্ষাৎকার। পাশাপাশি দর্শকপর্বে প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত কয়েকজন দর্শক জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামানের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছেন।

এ ছাড়া লক্ষ্মীপুরের ইতিহাস-ঐতিহ্য, পর্যটন সম্ভাবনা, সয়াবিন চাষ, একটি অনুপ্রেরণাদায়ী প্রাথমিক বিদ্যালয় এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এক মাঝির জীবনসংগ্রাম নিয়ে একাধিক তথ্যভিত্তিক ও মানবিক প্রতিবেদন প্রচার করা হবে।

বিদেশি পর্বে তুলে ধরা হবে বিশ্বের দীর্ঘতম যুদ্ধ স্মৃতিস্তম্ভসংবলিত উপকূলীয় সড়ক গ্রেট ওশান রোড। নিয়মিত আয়োজনের অংশ হিসেবে থাকছে ‘কাশেম টিভি’, চিঠিপত্র এবং সমসাময়িক সামাজিক অসংগতি নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশ।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

মোদির ইনস্টাগ্রাম রিলে বিশ্বরেকর্ড

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ইনস্টাগ্রাম রিল ২৪ ঘণ্টার...

বিশ্বমঞ্চে আলো ছড়িয়ে এবার নতুন মিশনে ভোজিনিয়া

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ফুটবলপ্রেমীদের নজর কাড়ার পর নতুন ক্লাব...

৩৬ দিন সাগরে, অবশেষে উদ্ধার বাবা-ছেলে

কক্সবাজারের মহেশখালীর জেলেদের উদ্ধার অভিযানে বঙ্গোপসাগর থেকে জীবিত ফিরে...

হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু, শনাক্ত ৭৮

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের...

আবারও ঝড়ের হুঁশিয়ারি, ৭ জেলায় সতর্কতা জারি

দেশের দক্ষিণাঞ্চলের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

সর্বশেষ