back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টানা ১৮ ঘণ্টা ক্যামেরার সামনে রানী! 

নিজস্ব প্রতিবেদক
৬ জুলাই ২০২৬ ৯:৫১ অপরাহ্ণ

যশরাজ ফিল্মসের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘মর্দানি’-র তৃতীয় কিস্তি ‘মর্দানি ৩’-এর শুটিং শেষ পর্যায়ে। তবে ছবিটির ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং করতে গিয়ে কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। টানা ১৮ ঘণ্টা শুটিং করে শারীরিক ও মানসিকভাবে নিজের ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে রানী বলেন, প্রতিটি কাজেরই নিজস্ব চ্যালেঞ্জ থাকে। তবে তার জন্য সবচেয়ে কঠিন বিষয় হলো রাতের শিফটে কাজ করা।

রানীর ভাষায়, তিনি স্বভাবগতভাবেই ‘মর্নিং পারসন’। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এবং রাতে দ্রুত ঘুমিয়ে পড়ার অভ্যাস থাকায় রাতভর শুটিংয়ের সঙ্গে মানিয়ে নেওয়া তার জন্য সহজ ছিল না। এছাড়া দিনের বেলা ঘুমাতে না পারায় পুরো রুটিন বদলে ফেলতে হয়েছে।

তবে রাতের শুটিংয়ের একটি বিশেষ দিকও তুলে ধরেছেন এই অভিনেত্রী। তার মতে, গভীর রাতে পুরো শহর যখন ঘুমিয়ে থাকে, তখন শুটিং সেটে এক ভিন্ন ধরনের পরিবেশ তৈরি হয়। চারপাশের নীরবতা এবং পুরো ইউনিটের একাগ্রতা কাজের প্রতি বাড়তি মনোযোগ ও উদ্দীপনা এনে দেয়।

সবচেয়ে কঠিন অভিজ্ঞতা ছিল ছবিটির ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং। রানী জানান, বিকেল ৩টা থেকে শুরু হওয়া সেই শুটিং টানা চলে পরদিন সকাল ১০টা পর্যন্ত। প্রায় ১৮ ঘণ্টার এই শুটিং শুধু দীর্ঘ সময়ের জন্যই নয়, দৃশ্যটির শারীরিক তীব্রতার কারণেও ছিল অত্যন্ত কষ্টসাধ্য। এতে প্রচুর শক্তি, ধৈর্য এবং মানসিক প্রস্তুতির প্রয়োজন হয়েছিল।

তবে সব পরিশ্রমের পর পর্দায় দৃশ্যটি যেভাবে ফুটে উঠেছে, তাতে নিজের কষ্ট সার্থক হয়েছে বলেই মনে করছেন রানী মুখার্জি। তার বিশ্বাস, ‘মর্দানি ৩’-এর এই ক্লাইম্যাক্স দর্শকদের জন্যও স্মরণীয় হয়ে থাকবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ