back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগ, আদালতে প্রীতি 

নিজস্ব প্রতিবেদক
২০ জুন ২০২৬ ৮:৩৯ পূর্বাহ্ণ
এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ভুয়া ও বিকৃত ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় আইনি সুরক্ষা চেয়ে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা।

আদালতে দায়ের করা আবেদনে প্রীতি জিনতা অভিযোগ করেন, তার ছবি ও ভিডিও বিকৃত করে ‘ডিপফেক’ কনটেন্ট তৈরি করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব ভুয়া কনটেন্ট তার ব্যক্তিগত মর্যাদা, সুনাম ও সামাজিক ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড তার ব্যক্তিগত গোপনীয়তার অধিকার এবং কপিরাইট আইন লঙ্ঘন করছে। ১৯৫৭ সালের কপিরাইট আইনের আওতায় নিজের নৈতিক অধিকার সুরক্ষার দাবিও জানিয়েছেন এই অভিনেত্রী।

মামলাটি আমলে নিয়েছেন বিচারপতি অভয় আহুজা। আদালত তাকে ব্যক্তিগত অধিকার ও স্বার্থ রক্ষার লক্ষ্যে সুনির্দিষ্টভাবে মামলা পরিচালনার অনুমতি দিয়েছেন।

উল্লেখ্য, এআই প্রযুক্তির অপব্যবহার ও ডিপফেক কনটেন্টের বিরুদ্ধে বলিউডে এর আগেও আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। অমিতাভ বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চন-সহ কয়েকজন তারকা তাদের ছবি, নাম ও কণ্ঠস্বর অনুমতি ছাড়া ব্যবহারের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হয়েছিলেন।

বর্তমানে নতুন সিনেমা নিয়ে ব্যস্ত থাকলেও ব্যক্তিগত মর্যাদা ও ডিজিটাল নিরাপত্তা রক্ষায় ডিপফেক প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে সক্রিয় অবস্থান নিয়েছেন প্রীতি জিনতা।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ