back to top

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রহস্যময় পোস্টে আলোচনায় প্রভা

নিজস্ব প্রতিবেদক
১৪ জুন ২০২৬ ৭:৪৪ পূর্বাহ্ণ
অভিনয়ে দীর্ঘদিন ধরে অনিয়মিত থাকলেও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে ঘিরে দর্শক আগ্রহে কোনো কমতি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এই অভিনেত্রী ব্যক্তিজীবনের নানা মুহূর্ত শেয়ার করে থাকেন, যা নিয়ে প্রায়ই আলোচনা তৈরি হয়।

সাম্প্রতিক সময়ে তার ফেসবুক পোস্টগুলো ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। নেটিজেনদের একাংশের ধারণা, তিনি বর্তমানে প্রেমের সম্পর্কে রয়েছেন এবং প্রেমিকের সঙ্গে দেশ-বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। যদিও এ বিষয়ে প্রভা এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

কিছুদিন আগে তিনি একটি ছবি পোস্ট করেন, যেখানে তার হাতে ছিল লাল বেলুন, তাতে লেখা ছিল ‘আই লাভ ইউ’। সেই পোস্ট নিয়েও তখন থেকেই আলোচনা চলছিল। এর মধ্যেই আবারও নতুন একটি ছবি দিয়ে গুঞ্জন আরও জোরালো করেন তিনি।

শুক্রবার রাতে পোস্ট করা ওই ছবিতে দেখা যায়, একটি রেস্তোরাঁয় সাদা পোশাকে বসে আছেন প্রভা। টেবিলে রাখা তার এক হাতের পাশে আরেকটি হাত দেখা যায়, যা একটি পুরুষের বলে ধারণা করছেন অনেকে। ওই হাতের কব্জিতে ঘড়িও ছিল। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আই লাভ ইউ টু”।

পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্য ও প্রতিক্রিয়ার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। পরে কিছুক্ষণের মধ্যেই তিনি পোস্টটি মুছে ফেলেন। তবে এরই মধ্যে অনেকেই স্ক্রিনশট সংরক্ষণ করেছেন।

উল্লেখ্য, মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে নাটক ও চলচ্চিত্রে জনপ্রিয়তা পান প্রভা। তবে দীর্ঘদিন ধরেই তিনি ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় ছিলেন। অতীতের দুইটি বিয়ের পর বর্তমানে তিনি একাকী জীবনযাপন করছিলেন বলে জানা যায়। এবার নতুন করে প্রেমের ইঙ্গিত ঘিরে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে—আসলে কী ঘটছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৭ সালে কাজাখস্তানে পবিত্র রমজান মাস শুরু হতে পারে...

দুই ট্রেনের ভয়াবহ দুর্ঘটনা, নিহত বেড়ে ৬৪

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৪...

প্লাস্টিক বর্জ্যে বিপন্ন সৈকত, সচেতনতা ফেরাতে ১২ ‘বর্জ্যমানব’

পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক বর্জ্যে দূষিত হচ্ছে কক্সবাজার সমুদ্রসৈকত...

চট্টগ্রামে দুই হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত ডেভিড ইমনকে দুটি হত্যা মামলায় মোট সাত...

রাঙ্গুনিয়ায় বিলের পাশে মিলল দুই হাত বিচ্ছিন্ন মরদেহ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারা দিতে গিয়ে খুন হয়েছেন মো....

সর্বশেষ