back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আবার হঠাৎ বৃষ্টি’ আসছে ২৭ বছর পর

বিনোদন ডেস্ক
৮ জুন ২০২৬ ৫:৫৬ পূর্বাহ্ণ
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার জনপ্রিয় চলচ্চিত্র ‘হঠাৎ বৃষ্টি’ প্রায় ২৭ বছর পর নতুন রূপে ফিরে আসছে বড় পর্দায়। ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামের এই রিমেকটি নির্মাণ করেছেন পরিচালক কামরুজ্জামান।

তিনি জানান, প্রায় তিন মাস আগে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। ইতোমধ্যে এটি সেন্সর বোর্ডের ছাড়পত্রও পেয়েছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

রিমেক নির্মাণ প্রসঙ্গে পরিচালক কামরুজ্জামান বলেন, এ ধরনের জনপ্রিয় সিনেমা নতুন করে নির্মাণ করা সবসময়ই চ্যালেঞ্জের। বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখে ছবিটি তৈরি করা হয়েছে। চূড়ান্ত প্রতিক্রিয়া দর্শকরাই দেবেন বলে জানান তিনি।

১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত মূল ‘হঠাৎ বৃষ্টি’ পরিচালনা করেছিলেন বাসু চ্যাটার্জি। সিনেমাটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদী, যা ব্যাপক জনপ্রিয়তা পায়।

নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’-তে ফেরদৌসের চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান সারোয়ার এবং প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্রে দেখা যাবে রাদিফা নারমিনকে।

এছাড়া সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ আরও অনেকে।

নায়ক আরিয়ান সারোয়ারের এটি দ্বিতীয় চলচ্চিত্র হলেও প্রথমবারের মতো তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, শুটিংয়ের আগে মূল সিনেমাটি একাধিকবার দেখেছেন। তবে অনুকরণ নয়, পরিচালকের নির্দেশনা অনুযায়ী নিজের মতো করে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি। এ ধরনের চরিত্রে কাজ করা তার ক্যারিয়ারের জন্য বড় অর্জন বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ‘হঠাৎ বৃষ্টি’ ছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার অন্যতম সফল সিনেমা। মূল ছবিটি প্রযোজনা করেছিল বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র এবং ভারতের গ্রামকো ফিল্মস। নতুন রিমেক ‘আবার হঠাৎ বৃষ্টি’ প্রযোজনা করছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ