back to top

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি পাটপণ্যে ভারতের বড় শুল্ক, টনে গুনতে হবে ৪৪৫ ডলার

নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:২১ পূর্বাহ্ণ

বাংলাদেশ থেকে আমদানি করা পাটের সুতা, টুইন, বস্তাসহ বিভিন্ন পাটপণ্যের ওপর টনপ্রতি সর্বোচ্চ ৪৪৫ ডলার পর্যন্ত অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করেছে ভারত। দেশটির অর্থ মন্ত্রণালয় গত ২৪ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এই শুল্ক কার্যকর করেছে।

ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ট্রেড রেমেডিজের (ডিজিটিআর) মধ্যমেয়াদি পর্যালোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, বাংলাদেশি রপ্তানিকারকেরা কম দামে পাটপণ্য সরবরাহ করায় দেশটির স্থানীয় পাটশিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশের তালিকাভুক্ত ৩৬টি পাট উৎপাদনকারী প্রতিষ্ঠানের পণ্যে টনপ্রতি ৫৯ থেকে ৪৪৫ ডলার পর্যন্ত শুল্ক নির্ধারণ করা হয়েছে। তালিকায় না থাকা কোনো প্রতিষ্ঠান থেকে পাটের সুতা বা টুইন আমদানি করলে ভারতীয় আমদানিকারকদের প্রতি টনে সর্বোচ্চ ৪৪৫ ডলার শুল্ক দিতে হবে।

এ ছাড়া বাংলাদেশের ১৭টি প্রতিষ্ঠানের পাটের বস্তা রপ্তানির ওপর টনপ্রতি ১২০ ডলার শুল্ক আরোপ করা হয়েছে। তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে আশা জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্ষেত্রে শুল্ক সবচেয়ে কম—টনপ্রতি ৫৯ ডলার।

তবে নতুন শুল্ক ব্যবস্থার মধ্যেও বাংলাদেশের ছয়টি প্রতিষ্ঠান সব ধরনের পাটপণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পেয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো—এএম জুট ইন্ডাস্ট্রিজ, বোনানজা জুট কম্পোজিট, লাভলী জুট মিলস, নওহাটা জুট মিলস, পোদ্দার অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ও রানু অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ।

এ ছাড়া নাটোর জুট মিলস ও জনতা জুট মিলস শুধু পাটের বস্তা ও হেসিয়ান কাপড় রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা পাবে।

ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশন ও এপি মেস্তা টুইন মিলস অ্যাসোসিয়েশনের আবেদনের পর গত বছরের জুনে এই পর্যালোচনা শুরু করে ডিজিটিআর। বাংলাদেশ ও নেপালের পাটকলগুলোর ওপর চালানো তদন্তে বাংলাদেশের ৫৪টি মিলের কাছে তথ্য চাওয়া হলে ৩৮টি মিল তথ্য সরবরাহ করে।

ডিজিটিআরের দাবি, তদন্ত চলাকালে ভারতে পাটপণ্যের অভ্যন্তরীণ চাহিদা ২০ শতাংশ কমলেও বাংলাদেশ ও নেপাল থেকে আমদানি কমেছে মাত্র ১৩ শতাংশ।

তবে রপ্তানি তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরে ভারতে বাংলাদেশের পাটপণ্য রপ্তানি আগের বছরের তুলনায় ১৮ শতাংশ কমে ১ লাখ ১৭ হাজার টনে নেমে আসে।

ভারতের এই সিদ্ধান্তকে একতরফা ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) চেয়ারম্যান তাপস প্রামাণিক। তার দাবি, অ্যান্টি-ডাম্পিং শুল্ক নির্ধারণে বাংলাদেশের ভর্তুকির যে হার ভারত বিবেচনা করেছে, তা বাস্তবসম্মত নয়। বর্তমানে বাংলাদেশ সরকার পাটের সুতা, টুইন ও বস্তা রপ্তানিতে ৩ থেকে ৫ শতাংশ ভর্তুকি দিচ্ছে বলেও জানান তিনি।

তার মতে, ভারতের বাজারে রপ্তানি সাময়িকভাবে কমলেও আন্তর্জাতিক বাজারে প্রাকৃতিক আঁশভিত্তিক পণ্যের চাহিদা থাকায় সামগ্রিক পাটপণ্য রপ্তানিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা নেই।

এর আগে বাংলাদেশ ও নেপাল থেকে পাটের সুতা, টুইন, হেসিয়ান কাপড় ও বস্তা আমদানিতে প্রতি টনে ১৯ থেকে ৩৫২ ডলার পর্যন্ত অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করেছিল ভারত। পরে এই শুল্ক পাটের বস্তার কাপড়ের ওপরও সম্প্রসারণ করা হয়।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ পাট ও পাটপণ্য রপ্তানি করে ১১৬ কোটি ডলার আয় করেছিল। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ৮২ কোটি ডলারে নেমে আসে। তবে ২০২৫-২৬ অর্থবছরে পাট ও পাটপণ্য রপ্তানি থেকে আয় ৮ শতাংশ বেড়ে ৮৮ কোটি ৪০ লাখ ডলারে দাঁড়িয়েছে।

নতুন এই শুল্কের ফলে ভারতের বাজারে বাংলাদেশি পাটপণ্যের দাম ও প্রতিযোগিতা-দুই ক্ষেত্রেই চাপ বাড়তে পারে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

নাহিদ ইসলামের নেতৃত্বেই চলবে দেশ: নাসীরুদ্দীন পাটওয়ারী

আগামীর সরকার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে এবং নাহিদ...

পাবনার বিলে বজ্রপাতের তাণ্ডব, একসঙ্গে ঝরে গেল ৬ প্রাণ

পাবনার বিলে মাছ ধরতে গিয়ে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে...

১২ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান, প্রকাশ হচ্ছে এইচএসসি ফল

সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ...

জয়ার সঙ্গ পেতে হলে দিতে হবে কফির বিল!

কফি খেতে চান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে? তাহলে...

এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি সম্পন্ন করতে...

সর্বশেষ