back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাংলাদেশ আর ঋণের ওপর নির্ভরশীল দেশ থাকবে না’

নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট ২০২৬ ৩:৪৮ অপরাহ্ণ

বাংলাদেশকে আর ঋণের ওপর নির্ভরশীল দেশ হিসেবে রাখতে চান না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য নিজস্ব রাজস্ব আহরণ বাড়ানোর কোনো বিকল্প নেই। এজন্য চলতি ২০২৬-২৭ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারিত ৬ লাখ ৪ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের মধ্য দিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন আরও শক্তিশালী হবে। নিজস্ব অর্থায়নে উন্নয়নের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে দেশের অর্থনীতিকে ঋণের ওপর অতিরিক্ত নির্ভরশীল রাখা হবে না।

চলতি অর্থবছরের বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআরের মাধ্যমে ৬ লাখ ৪ হাজার কোটি এবং অন্যান্য উৎস থেকে ৯১ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

রাজস্ব ব্যবস্থাপনায় অটোমেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে জানিয়ে আমির খসরু বলেন, বিশেষ প্রয়োজন ছাড়া করদাতাদের যেন কর্মকর্তাদের কাছে যেতে না হয়, সেই ব্যবস্থা করতে হবে। সরকারের লক্ষ্য হচ্ছে একটি সম্পূর্ণ ‘কনটাক্টলেস’ ও ‘ফেসলেস’ রাজস্ব প্রশাসন গড়ে তোলা।

তিনি বলেন, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট সিস্টেম, ই-ভ্যাট, অ্যাসাইকুডা, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো, কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট ও প্রযুক্তিনির্ভর স্ক্যানিংয়ের মতো বিভিন্ন উদ্যোগ রাজস্ব ব্যবস্থাপনাকে আরও সহজ ও ব্যবসাবান্ধব করছে। এর ফলে করদাতারা ঘরে বা অফিসে বসেই নিবন্ধন, রিটার্ন দাখিল ও কর পরিশোধের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে পণ্য খালাস ও ক্লিয়ারেন্স প্রক্রিয়াও দ্রুত হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, রিস্ক বেইজড অডিট সিলেকশন চালু হওয়ায় কর্মকর্তাদের ইচ্ছামতো অডিট বাছাইয়ের সুযোগ কমেছে। তবে বর্তমান উদ্যোগগুলোকে আরও কার্যকর করতে হবে। কোনো করদাতা যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে কঠোর নজরদারি প্রয়োজন।

কর ফাঁকির সুযোগ বন্ধের পাশাপাশি ক্যাশলেস লেনদেন ও বিশ্বাসযোগ্য আর্থিক প্রতিবেদন ব্যবস্থা প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেন তিনি। তার মতে, পূর্ণাঙ্গ অটোমেশন ছাড়া এসব লক্ষ্য বাস্তবায়ন করা কঠিন।

করজাল সম্প্রসারণের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে মাঠপর্যায়ে আয়কর, ভ্যাট ও কাস্টমসের কার্যক্রম বাড়ানো হয়েছে। এসব সম্প্রসারণ কাজে লাগিয়ে নতুন করদাতাদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি নিয়মিত করদাতারা যাতে সহজ ও সঠিকভাবে কর দিতে পারেন, সে পরিবেশও নিশ্চিত করতে হবে।

ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার ব্যবসায়ীদের পাশে থাকবে। তবে সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবসায়ীদেরও সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ শুধু কর কর্মকর্তাদের দায়িত্ব নয়; এর সঙ্গে ব্যবসায়ী ও করদাতাদেরও দায়িত্ব রয়েছে।

এর আগে অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর-জিডিপি অনুপাত ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে ৯ দশমিক ৬ শতাংশে এবং রাজস্ব-জিডিপি অনুপাত ১১ শতাংশে উন্নীত করার লক্ষ্য তুলে ধরেছিলেন।

রাজস্ব সম্মেলনে এনবিআরের কর্মকর্তাদের চলমান সংস্কার ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ অব্যাহত রেখে রাজস্ব আদায় বাড়ানো, করদাতাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং কর ফাঁকি রোধে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান অর্থমন্ত্রী।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগের বড় পরিকল্পনা!

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে ফের জোরালো হয়েছে...

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

সর্বশেষ