back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ কোটি টাকা অনুদান, বিতরণেই খরচ ৫৩ কোটি!

নিজস্ব প্রতিবেদক
৫ জুলাই ২০২৬ ৭:৩৭ পূর্বাহ্ণ

জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের নামে ৬১ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করেছে সমাজসেবা অধিদপ্তর। কিন্তু প্রকল্পটির ব্যয় কাঠামো বিশ্লেষণ করে দেখা গেছে, প্রকৃত সুবিধাভোগীদের হাতে পৌঁছাবে মোট বরাদ্দের মাত্র ১৩ শতাংশের কিছু বেশি। বিপরীতে পরামর্শক, প্রশাসনিক ব্যয়, অফিস পরিচালনা ও ব্যবস্থাপনা খাতে ব্যয় হবে প্রায় ৮৭ শতাংশ অর্থ।

প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী, মোট ৬১ কোটি ২৯ লাখ ৬৪ হাজার টাকার এই প্রকল্পে ৩০০ জন বাস্তুচ্যুত ও অসহায় মানুষকে ক্ষুদ্র ব্যবসার জন্য অনুদান হিসেবে দেওয়া হবে মাত্র ৮ কোটি ১০ লাখ ৯০ হাজার টাকা। অথচ এই অনুদান বিতরণ ও প্রকল্প পরিচালনার নামে খরচ ধরা হয়েছে ৫৩ কোটি ১৮ লাখ ৭৪ হাজার টাকা।

রোববার (৫ জুলাই) পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় ‘অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের নগর একীভূতকরণ সক্ষমতা শক্তিশালীকরণ এবং স্বাগতিক সম্প্রদায়কে সহায়তা প্রদান (ইন্টিগ্রেট)’ শীর্ষক এই প্রকল্পটি পর্যালোচনার কথা রয়েছে।

প্রকল্পটি জার্মান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জিআইজেড)-এর অর্থায়নে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। বাস্তবায়নকাল ধরা হয়েছে এক বছর নয় মাস। খুলনা, সাতক্ষীরা, রাজশাহী ও সিরাজগঞ্জে জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষকে ক্ষুদ্র ব্যবসা ও কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করাই প্রকল্পটির মূল উদ্দেশ্য বলে উল্লেখ করা হয়েছে।

গরিবের ভাগে ১৩ শতাংশ, বাকিটা প্রশাসনিক ব্যয়ে

প্রকল্পের বাজেট বিশ্লেষণে দেখা যায়, মোট বরাদ্দের মাত্র ১৩ দশমিক ২৩ শতাংশ অর্থ সরাসরি সুবিধাভোগীদের হাতে যাবে। বাকি ৫৩ কোটি টাকার বেশি ব্যয় হবে প্রশাসনিক ব্যবস্থাপনা, পরামর্শক, অফিস পরিচালনা, প্রশিক্ষণ, ভ্রমণ, সরঞ্জাম ও অন্যান্য খাতে।

সবচেয়ে বেশি ব্যয় ধরা হয়েছে পরামর্শক নিয়োগে। মাত্র ৩০০ জন সুবিধাভোগীর জন্য দেশি-বিদেশি ৪৭৩ জন পরামর্শক নিয়োগের প্রস্তাব করা হয়েছে। তাদের সম্মানী ও অন্যান্য ব্যয় বাবদ বরাদ্দ রাখা হয়েছে প্রায় ২৯ কোটি ৬২ লাখ টাকা, যা মোট প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক।

বিদেশ সফর, অফিস ভাড়া ও ব্যবস্থাপনা ব্যয়ে কোটি কোটি টাকা

সরকারের কৃচ্ছ্রসাধনের নির্দেশনা এবং বিদেশ সফরে কঠোর নিয়ন্ত্রণের মধ্যেও প্রকল্পে বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণের জন্য ৩ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে। অভ্যন্তরীণ ভ্রমণের জন্য বরাদ্দ রাখা হয়েছে আরও ১ কোটি ২৭ লাখ ৭৬ হাজার টাকা।

এ ছাড়া ব্যবস্থাপনা চার্জ হিসেবে রাখা হয়েছে ১০ কোটি ৭ লাখ ৬৫ হাজার টাকা। অফিস ভবন ভাড়ার জন্য বরাদ্দ ৩ কোটি ১৯ লাখ ২৫ হাজার টাকা। আইটি সরঞ্জাম, টেলিযোগাযোগ ব্যবস্থা, কর্মশালা, প্রশিক্ষণ, পরিবহন, জ্বালানি, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রশাসনিক খাতেও রাখা হয়েছে উল্লেখযোগ্য বরাদ্দ।

উঠেছে স্বচ্ছতা নিয়েও প্রশ্ন

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কারা এই সহায়তা পাবেন এবং কীভাবে তাদের নির্বাচন করা হবে, সে বিষয়ে প্রকল্প প্রস্তাবে সুস্পষ্ট কোনো নীতিমালা নেই। পাশাপাশি সরকারি ক্রয় আইন (পিপিএ-২০০৬) ও সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর-২০০৮) যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগও রয়েছে।

এদিকে প্রকল্পের নির্ধারিত সময়ের একটি অংশ ইতোমধ্যে পার হয়ে যাওয়ায় বাস্তবায়ন নিয়েও সংশয় দেখা দিয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পটির অস্বাভাবিক ব্যয় কাঠামো নিয়ে পিইসি সভায় বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হবে। বিশেষ করে পরামর্শক ব্যয়, বিদেশ সফর, অফিস ভাড়া, ব্যবস্থাপনা ব্যয় এবং ক্রয় প্রক্রিয়ার যৌক্তিকতা যাচাই করা হবে। প্রয়োজন হলে অতিরিক্ত ব্যয় কমানোরও সুপারিশ করা হতে পারে।

পরিকল্পনা কমিশনের এক কর্মকর্তা বলেন, প্রকল্পের মূল লক্ষ্য সুবিধাভোগীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি। কিন্তু বাজেটের বড় অংশ প্রশাসনিক খাতে ব্যয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে ব্যয়ের যৌক্তিকতা যাচাই করে প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ করা হবে।

অভিযোগের বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন অধিশাখা) মো. সাজ্জাদুল ইসলাম বলেন, প্রকল্পটি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর মাধ্যমে জিআইজেডের সঙ্গে চুক্তির আওতায় এসেছে। এটি একটি কারিগরি সহায়তা প্রকল্প হওয়ায় দাতা সংস্থার নির্ধারিত কাঠামো অনুসারেই প্রস্তাব তৈরি করা হয়েছে।

তিনি বলেন, অনুদানভিত্তিক প্রকল্প হওয়ায় অনেক ক্ষেত্রে দাতা সংস্থার শর্তের বাইরে যাওয়ার সুযোগ থাকে না। প্রকল্পের প্রস্তাবনাও মূলত জিআইজেড প্রস্তুত করেছে।

বিদেশ ভ্রমণের বিষয়ে তিনি বলেন, এটি কেবল প্রস্তাবনায় রাখা হয়েছে। সরকার অনুমোদন না দিলে ওই খাতে কোনো অর্থ ব্যয় হবে না। অফিস ভাড়ার বরাদ্দও প্রকল্প পরিচালনার প্রয়োজনেই রাখা হয়েছে।

জননীতি বিশ্লেষকদের মতে, দারিদ্র্য বিমোচন ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার নামে নেওয়া কোনো প্রকল্পে যদি অধিকাংশ অর্থ প্রশাসনিক ও পরামর্শক ব্যয়ে চলে যায়, তাহলে প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হয়। তাদের মতে, প্রকল্প অনুমোদনের আগে ব্যয়ের প্রতিটি খাত পুনর্মূল্যায়ন এবং জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় এটি জনকল্যাণমূলক প্রকল্পের পরিবর্তে প্রশাসনিক ব্যয়নির্ভর প্রকল্প হিসেবেই বিবেচিত হবে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ