back to top

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

নিজস্ব প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ওই মিছিলের ঘটনায় মোট ৭২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, শনিবার রাতে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আরও ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় বিস্তারিত জানানো হয়নি।

এর আগে শনিবার পুলিশ জানিয়েছিল, ঘটনাস্থল থেকে আটক দুইজনসহ মোট ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে নতুন করে আরও ৪০ জন গ্রেপ্তারের পর মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জন।

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশান-১ এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকশ নেতা-কর্মী মিছিল বের করার চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা ককটেলসহ দুইজনকে আটক করার কথা জানিয়েছিল পুলিশ। এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে বলে মামলার এজাহারের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

এদিকে, গ্রেপ্তার হওয়া ২৪ জনকে শনিবার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একজনকে অপ্রাপ্তবয়স্ক দাবি করা হওয়ায় তার ক্ষেত্রে আলাদা শুনানির জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গুলশানের ওই মিছিল ও পরবর্তী ঘটনায় জড়িতদের শনাক্ত করতে অভিযান ও আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন

ঢাকার আশুলিয়া থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় মোসা. সিমু...

চট্টগ্রামে ডেঙ্গুর বলি অন্তঃসত্ত্বা শিক্ষিকা, বাঁচল না গর্ভের শিশুও

চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহতায় প্রাণ গেল এক অন্তঃসত্ত্বা নারী ও...

ডেভিড ইমন-কালা মোবারকের পর এবার পুলিশের জালে ‘ডাবা হারুন’

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী...

সর্বশেষ