মো: সাইফুল ইসলাম তানভীর,মানিকগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে সড়ক র্দূঘটনায় রওশন আরা (২৮) নামের ৩ সন্তানের জনণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) বিকাল ৫ টার দিকে হেমায়েতপুর – সিংগাইর- আঞ্চলিক মহাসড়কের আজিমপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত রওশন আরা উপজেলার গোবিন্ধল উত্তরপাড়ার আব্বাছ আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়,হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে রওশন আরা অটোরিকশায় গোবিন্ধল বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্য সিংগাইর পৌর এলাকার আজিমপুর নামকস্থানে পৌছালে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি হায়েচ গাড়ী অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় তিনি রিকসা থেকে পড়ে মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এদিকে উপস্থিত জনতা গাড়ীসহ ড্রাইভারকে আটক করে থানায় সোর্পদ করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,আইনগত বিষয় প্রক্রিয়াধীন।


