back to top

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়ামেনি (রহ.) এর মসজিদ ও মাজার শরীফ প্রাঙ্গণে দুই দিনব্যাপী বাৎসরিক ওরশ

kbctgbd
২২ মার্চ ২০২৪ ৭:৫০ পূর্বাহ্ণ

মোঃ নাঈম উদ্দিন সিরাজী , বিশেষ প্রতিনিধি,সিরাজগঞ্জ : 

২১ মার্চ -২০২৪ইং (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া করতোয়া নদীর তীরে জগৎ বরেণ্য অলী ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়ামেনি (রহ.) এর মসজিদ ও মাজার শরীফ প্রাঙ্গণে দুই দিনব্যাপী বাৎসরিক ওরশ শরীফ শুরু হচ্ছে। বৃহস্পতিবার বাদ ফজর খতমে কোরআন, সকালে ইসলামের ঝাঁন্ডা (নিশান) উড়ানোর মধ্য দিয়ে দুই দিনব্যাপী ওই বাৎসরিক ওরশ শরীফের আনুষ্ঠানিকতা শুরু হবে। বুধবার বাদ যোহর গেলাপ ফাতেহা, বাদ আছর গেলাপ মিছিল অনুষ্ঠিত হয় ও বাদ এশা রওজা মোবারকে গেলাপ চড়ানো হয় । বৃহস্পতিবার বাদ আছর ফাতেহা পাঠ, বাদ মাগরিব জিকির আসগর ও বাদ এশা ওয়াজ মাহফিল ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হবে। দুই দিনের উক্ত ওরশ শরীফে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিসের আলোকে বয়ান করছেন।

উক্ত ওরশ শরীফ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্বা গ্রহণ করেছে প্রশাসন। শুক্রবার সারারাত ওয়াজ মাহফিল শেষে শনিবার বাদ ফজর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ওই বাৎসরিক ওরশ শরীফের পরিসমাপ্তি ঘটবে। এদিকে, ওরশ শরীফে যোগদানের জন্য ইতিমধ্যেই দেশ বিদেশ থেকে অসংখ্য আশেকান, জাকেরান, ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ মুসুল্লীরা শাহজাদপুরে আসতে শুরু করেছেন।

উক্ত ওরশ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান।

উল্লেখ্য, ইয়ামেন শাষণকর্তা মোয়াজ ইবনে জাবাল এর বংশধর, শাহজাদা হযরত মখদুম শাহদৌলা (রহ.) ১২৯২ থেকে ১২৯৬ খ্রিষ্টাব্দে মহান ওস্তাদজী হযরত শাহ শামসুদ্দীন তাবরেজি (রহ.) ও ১২ জন সুফী সাধকসহ পানিপথে জাহাজ যোগে এ অঞ্চলে আগমন করে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন। ওই সময়ে এ অঞ্চলের অমুসলিম অধিপতি রাজা বিক্রম কেশরীর একজন বিশ্বস্ত গুপ্তচর ইসলাম ধর্ম গ্রহণ করে হযরত মখদুম শাহদৌলার অতি নিকটে স্থানলাভ করেন। রাজা বিক্রম কেশরীর সৈন্যদের সাথে শেষ ধর্মযুদ্ধ চলাকালীন আছরের নামাজ আদায়রত অবস্থায় ওই গুপ্তচর হযরত মখদুম শাহদৌলা (রহ.) এর মস্তক মোবারক দেহ থেকে বিচ্ছিন্ন করে সুরে বিহারের রাজধানী মঙ্গলকোট মতান্তরে মহলকোটে নিয়ে যান। এ সময় তাঁর মস্তক মোবারক থেকে অলৌকিকভাবে ‘সুবহানা রাব্বিয়াল আলা’ উচ্চারিত হচ্ছিল। এটা দেখে রাজা মুসলমানদের ডেকে তাঁর মস্তক মোবারক দাফন করার নির্দেশ দেন। যে স্থানে তাঁর মস্তক মোবারক দাফন করা হয় আজও তা ‘ছের মোকাম’ নামে পরিচিত। এ ঘটনার পর রাজার প্রধান সেনাপতি সহ অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেন।এরপর থেকে তিনি হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়ামেনি (রহ.) হিসেবে পরিচিতি লাভ করেন এবং পরবর্তীতে মহান ওই অলীর নামানুসারে এ অঞ্চলের নামকরণ হয় শাহজাদপুর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শিল্পায়নের পথে বড় চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন...

থামছে না হামের তাণ্ডব, আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত ২৪...

চট্টগ্রামে পুলিশের হাতে ধরা ২ সন্ত্রাসী

চট্টগ্রাম নগরীতে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ শীর্ষ...

এসএসসি ও সমমানের ফল প্রকাশের ঘোষণা

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার...

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

দেশের বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে ক্ষতিকর...

সর্বশেষ