সুদর্শন আচার্য্য,মদন নেত্রকোনা প্রতিনিধিঃ
মদনে বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও করণীয় নির্ধারণে কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত ওয়ার্কশপ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ২১ শে মার্চ ১১টায় উপজেলা প্রশাসন ও ফতেপুর ইউনিয়ন পরিষদ সমন্বয়ে হাসনপুর খেলার মাঠে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান মোঃ সামিউল হায়দার শফির সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসানের সঞ্চালনায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ্ আলম মিয়া,। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান তালুকদার শামীম, আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোছেন চৌধুরী,, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান,,উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল মদন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোতাহার আলম চৌধুরী, শিক্ষা একাডেমিক সুপারভাইজার জ্যোৎস্না আক্তার ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রেনু চৌধুরী, এছাড়া বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী শিক্ষক, বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি মোঃশাহ্ আলম মিয়া বলেন গ্রামীন অবকাঠামো উন্নয়নের জন্য আমাদের অনেক পরিকল্পনা রয়েছে । তাই আপনাদের সার্বিক সহযোগিতা, ও সৎইচ্ছা থাকাটা একান্ত প্রয়োজন তাহলেই উন্নয়ন উপভোগ করতে পারবেন।


